ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৮:০১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৮:২১:২৬ অপরাহ্ন
আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না
মুফতি আলাউদ্দিন জামালী

আধুনিক জীবনযাত্রার স্বাভাবিক অংশ বলে মনে হলেও, কিছু কাজ আমাদের অজান্তে গুরুতর পাপের কারণ হতে পারে। এইসব কাজগুলো সমাজের চোখে স্বাভাবিক, কিন্তু ইসলামের দৃষ্টিতে তা মারাত্মক গুনাহ।

অনলাইনে গিবত ও অপবাদ:
কারো অনুপস্থিতিতে তার সমালোচনা করা, ভিত্তিহীন গুজব ছড়ানো বা অনলাইনে ট্রল করা এসবই গিবত ও অপবাদের অংশ।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন,
তোমরা একে অন্যের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অন্যের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? (সূরা আল-হুজুরাত, ৪৯ : ১২)

সময় নষ্ট করা (অতিরিক্ত সোশ্যাল মিডিয়া আসক্তি)
সময় আল্লাহর দেওয়া আমানত। মূল্যবান সময়কে উদ্দেশ্যহীনভাবে সোশ্যাল মিডিয়া বা বিনোদনে নষ্ট করা আমানতের খেয়ানত। এটি আখিরাতের প্রস্তুতির পথে বাধা।
রাসূল ﷺ বলেছেনঃ "দুটি নিয়ামত এমন আছে, যার কারণে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। তা হলো: স্বাস্থ্য ও অবসর সময়।" (সহীহ বুখারী : ৬৪১২)

পর্দায় উদাসীনতা:
অপ্রয়োজনীয়ভাবে ছবি বা ভিডিওতে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করাকে অনেকেই আধুনিক স্বাধীনতা মনে করা। এটি মুমিন নর-নারীর জন্য আল্লাহ নির্দেশিত দৃষ্টি সংযত রাখা এবং শালীনতা বজায় রাখার আদেশের লঙ্ঘন।
পবিত্র কোরআনে বলা হয়েছে, 
"মুমিন পুরুষদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে।" (সূরা আন-নূর ২৪ : ৩০)

লোক দেখানো আমল (রিয়া):
ভালো কাজ বা দানশীলতার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার উদ্দেশ্য যদি হয় মানুষের প্রশংসা বা বাহবা পাওয়া, তবে তা 'রিয়া' বা লোক দেখানো কাজ। এটি এক প্রকার গোপন পাপ, যা আমলের সওয়াব নষ্ট করে দেয়।
রাসূল ﷺ বলেনঃ "আমি তোমাদের জন্য যা ভয় করি, তার মধ্যে সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরককে।" তিনি বললেন, "তা হলো রিয়া (লোক দেখানো আমল)।"  (সুনান ইবনু মাজাহ : ৪২০৪)

দ্বীনের বিষয়ে ঠাট্টা ও তাচ্ছিল্য:
ইসলামের কোনো বিধান (যেমন: পর্দা, দাড়ি) বা  আল্লাহর নির্দেশিত কোনো বিষয় নিয়ে হাসি-ঠাট্টা করা, ব্যঙ্গ করা কিংবা তাচ্ছিল্যসূচক মন্তব্য করা মারাত্মক গুনাহ।  আধুনিক সমাজে সোশ্যাল মিডিয়া বা আড্ডায় এসব চলে আসে, কিন্তু এটি আল্লাহ,
তাঁর আয়াতসমূহ ও রাসূলের (সা.) প্রতি অসম্মানজনক যা ইমান বিধ্বংসী হতে পারে।

হেড অ্যারাবিক পেন্টাগন ইন্টারন্যাশনাল স্কুল, টাঙ্গাইল

 

কমেন্ট বক্স
আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না

আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না