ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মানুষের চাহিদা মৃত্যু অবধি মেটে না!

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৯:২১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৯:৩৮:০৪ অপরাহ্ন
মানুষের চাহিদা মৃত্যু অবধি মেটে না!
মানুষ হিসেবে প্রত্যেকের মনেই কিছু না কিছু চাহিদা থাকে এটি এক স্বাভাবিক বিষয়।
তবে আল্লাহ তাআলা আমাদের যতটুকু দান করেছেন, তার জন্য সবসময় শুকরিয়া জ্ঞাপন করা উচিত। অন্যথায়  হাতের কাছে থাকা নিয়ামতটুকুও হারিয়ে যেতে পারে।
স্বল্পে তুষ্ট থাকা একটি অত্যন্ত মহৎ গুণ, যা খুব কম মানুষের মধ্যেই দেখা যায়।
অনিয়ন্ত্রিত লোভ বা অধিক চাহিদা মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে, মানসিক সংকীর্ণতা বাড়ায় এবং হৃদয়ে পেরেশানি ও হতাশার সৃষ্টি করে।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এর সতর্কবার্তা দিয়ে বলেছেন:
 أَلْهَاكُمُ التَّكَاثُرُ (١) حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ (٢)
"প্রচুুর ধন-সম্পদ অর্জনের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল বানিয়ে রাখে, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও।"  (সূরা আত-তাকাছুর: ১-২)
ধন-সম্পদ, সন্তান-সন্ততি কিংবা বংশের অহংকার মানুষকে এমনভাবে গাফেল ও উদাসীন করে রাখে, তারা নিজেদের পরিণতি ও পরকালের হিসাব-নিকাশের কথা বেমালুম ভুলে যায়। আর এই অসচেতন অবস্থাতেই একদিন হুট করে মৃত্যু এসে উপস্থিত হয়। বিশেষ করে যারা পার্থিব বস্তু ও লোকদেখানো বড়াইয়ে মত্ত হয়ে পড়ে, তারা পরিণামের কথা চিন্তা করার ফুরসতই পায় না।

অধিক চাহিদার লোভ মানুষকে কখনো কখনো এতটাই অন্ধ করে ফেলে যে,সে নিজের অস্তিত্ব, ব্যক্তিত্ব, সম্মান ও মর্যাদা পর্যন্ত ভুলে যায়।
অনেক সময় আলেম,ডাক্তার বা ইঞ্জিনিয়ারের মতো শিক্ষিত ও সম্মানিত পেশার মানুষদেরও সামান্য টাকার লোভে এমন কিছু করতে দেখা যায়, যা সত্যি হতাশাজনক ও বিস্ময়কর।

প্রিয় নবী রাসূলুল্লাহ( সা.) ইরশাদ করেছেন:
 لَوْ أَنَّ لِابْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبٍ أَحَبَّ أن يَكُونَ لَهُ وَادِيَانِ، وَلَنْ يَمْلَأَ فَاهُ إِلَّا التَّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ
"যদি আদম সন্তানকে স্বর্ণে ভরা একটি উপত্যকাও দিয়ে দেওয়া, তবুও সে দ্বিতীয় আর একটি উপত্যকার কামনা করবে।
আর মানুষের মুখ (কবরের) মাটি ছাড়া আর কিছুই দিয়ে ভরানো সম্ভব নয়।
তবে যে তাওবা  করে, আল্লাহ তার তওবা কবুল করেন।" (সহিহ বুখারি: ৬৪৩৯; সহিহ মুসলিম: ১০৪৮)

মানুষের মানসিকতা বর্তমান যুগে এমন হয়ে দাঁড়িয়েছে যে, এক টাকা থাকলে সে পাঁচ টাকার জন্য হতাশ হয়। এক বিঘা জমি থাকলে আরও পাঁচ বিঘার জন্য লড়াইয়ে নেমে পড়ে।
গ্রামে একটি বাড়ি থাকলে শহরে, আর শহরে থাকলে বিদেশের মাটিতে পা রাখার আকুলতা তৈরি হয় যেন পুরো পৃথিবীর রাজত্ব পেলেও তার চাহিদা শেষ হয় না!
এভাবেই সময় বয়ে যায়, দিন শেষ হয় এবং নিঃশব্দে মৃত্যু ঘনিয়ে আসে যার খবর আমরা অনেকেই সময়ে টেরই পাই না।

 

কমেন্ট বক্স
আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না

আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না