ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

গ্রেফতারি পরোয়ানার পর আরও আগ্রাসী নেতানিয়াহু

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ০১:২০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ০১:২০:১৪ অপরাহ্ন
গ্রেফতারি পরোয়ানার পর আরও আগ্রাসী নেতানিয়াহু
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পর আরও আগ্রাসী হয়ে উঠেছে ইসরাইল। লেবাননের বালবেক শহরে সিরিজ বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। নেতানিয়াহু বাহিনীর আক্রমণের শিকার নাবাতিয়াও। এদিকে, গাজায় অব্যাহত হামলায় হতাহত হয়েছেন বহু মানুষ।

বিশ্ববাসীর নিন্দা আর সমালোচনার তীরে বিদ্ধ হলেও ইসরাইলি আগ্রাসন থামছে না কোনোভাবেই। আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির পর আরও বেপরোয়া হয়ে উঠেছেন নেতানিয়াহু। এবার হামলা চালানো হলো লেবাননের বালবেক শহরে। এতে হতাহত হয়েছে বহু মানুষ। নেতানিয়াহু বাহিনীর শিকার নাবাতিয়াও। রাজধানী বৈরুতের পাশাপাশি দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলে হামলা চলছে সমানতালে।
 
পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের খিয়াম গ্রামে ইসরাইলি সেনাবহর লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। 
 
গাজার উত্তরাঞ্চলেও থেমে নেই বোমা হামলা। এতে ঝরছে বহু প্রাণ। শুধু উত্তর নয়, দক্ষিণের আল-দায়েহর একটি ফিলিস্তিনি পরিবারের ওপরও চালানো হয় নৃশংস হামলা। হামাসের সঙ্গে পাল্টাপাল্টি হামলায় গাজার উত্তরাঞ্চলে এক ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। জরিপ বলছে, ইসরাইলি হামলায় ফিলিস্তিনের পশ্চিম তীরে প্রতিদিন প্রাণ যাচ্ছে তিন শিশুর।
 
এদিকে, ইসরাইল এবং হামাসের মধ্যে ১৩ মাসের যুদ্ধে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়ে গেছে। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা