ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ সন্তানের জননী

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১২:৩৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১২:৩৫:৪৪ অপরাহ্ন
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ সন্তানের জননী
জামালপুরের মেলান্দহে চার বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন দুই সন্তানের জননী।

সোমবার (১২ অক্টোবর) দুপুর থেকে উপজেলার ৪ নম্বর নাংলা ইউনিয়নের রূপসীহাঁটা গ্রামে আলী হোসেনের বাড়িতে অবস্থান করছেন ওই নারী। আলী হোসেন ওই গ্রামের সুরুজ্জামান শুটকুর ছেলে।

একসাথে অবস্থানের সময় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে চলে যাওয়ার পর গাঢাকা দেন প্রেমিক আলী হোসেন। এরপর তার খোঁজ না পেয়ে বিয়ের স্বীকৃতি চেয়ে ওই নারী প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।

ভুক্তভাগী নারীর অভিযোগ, বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তার কাছ থেকে নিয়মিত টাকা নিতেন প্রেমিক আলী হোসেন। তাদের মধ্যে শারীরিক সম্পর্কের একপর্যায়ে অন্তঃসত্ত্বা হলে আলী হোসেনের কথায় গর্ভপাতও করান তিনি।

অবস্থান করা ওই নারী নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করেন। তার বাড়ি মেলান্দহ উপজেলা। এর আগে মাদারীপুরে তার বিয়ে হয়েছিল। ওই সংসারে ১৩ ও ১২ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে।

ওই নারী বলেন, প্রায় চার বছর আগে ফেসবুকে ২২ বছর বয়সী আলী হোসেনের সাথে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক চলাকালে পোশাক কারখানায় কাজ করে উপার্জিত টাকা থেকে প্রতি মাসে আলী হোসেনকে ৫-১০ হাজার টাকা করে দিতেন তিনি। বিভিন্ন সময়ে আরও টাকা দিয়েছেন বলে জানান।

রবিবার দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদ এলাকায় এলে আলী হোসেন তার মায়ের অসুস্থতার কথা জানান। একপর্যায়ে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে সেখান থেকে চলে যান তিনি। এরপর দীর্ঘসময় অপেক্ষা করেও তার সাথে যোগাযোগ করতে পারেননি ভুক্তভোগী।

ওই নারী বলেন, ‘সে সব কিছুই জেনেই আমার সাথে সম্পর্কে জড়িয়েছে। চার বছর ধরে গার্মেন্টসে চাকরি করে নিজের উপার্জনের টাকা তাকে দিয়েছি। এখন আমি তার স্ত্রীর মর্যাদা চাই। আমার মান-সম্মান সব শেষ হয়ে গেছে। আমি আলী হোসেনকে চাই, তাকে ছাড়া এখান থেকে যাব না।’

এ বিষয়ে বক্তব্য জানতে আলী হোসেনের ব্যবহৃত নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তার পরিবারের সদস্যরাও বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে নানা আলোচনা

সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে নানা আলোচনা