ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু

মাঝ আকাশে ছিনতাইয়ের সতর্কবার্তায় জরুরি অবতরণ করলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৪:৫০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৪:৫০:১১ অপরাহ্ন
মাঝ আকাশে ছিনতাইয়ের সতর্কবার্তায় জরুরি অবতরণ করলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট
ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্রাঙ্কফুর্ট থেকে নয়াদিল্লিগামী একটি ফ্লাইট থেকে বিমান ছিনতাইয়ের সতর্কবার্তা পাওয়ার পর সেটিকে জয়পুরে জরুরি অবতরণ করানো হয়েছে। 

বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টার দিকে মিনিটে ঘটেছে এ ঘটনা। 

জয়পুর বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা চরণ সিং ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, বুধবার সকাল ৯ টা ৩৫ মিনিটে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে ফ্লাইটটি। উড়োজাহাজে মোট ৩০৫ জন যাত্রী ছিলেন; তারা সবাই নিরাপদে আছেন।

চরণ সিং আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যে ফ্লাইটটির একজন পাইলট বিমান চালননার সময় ভুলবশত সেই সতর্কবার্তাটি চালু করে ফেলেছিলেন। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।

জয়পুর বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, অবতরণের পর বিমানটিকে একটি 'আইসোলেশন বে' বা বিচ্ছিন্ন এলাকায় সরিয়ে নেওয়া হয়, যেখানে নিরাপত্তা কর্মীরা বিমান ও যাত্রীদের মালপত্র তল্লাশি শুরু করেন। তারপর তারা যাত্রীদের নিরাপদে নামিয়ে আনেন এবং বিমানবন্দরের টার্মিনালে নিয়ে যান।

এক কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রীরা নির্ধারিত কার্যপদ্ধতি মেনে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখবেন।

কী কারণে হাই-জ্যাকের সতর্কবার্তাটি এসেছিল?

প্রাথমিকভাবে জানা গেছে, আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটি থেকে ‘স্কয়ক ৭৫০০’ সংকেত পায়, যার ফলে জরুরি পদক্ষেপ নেওয়া হয়।

‘স্কয়ক ৭৫০০’ হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি এভিয়েশন ট্রান্সপন্ডার কোড, যা বিমান ছিনতাই বা বিমানে কোনো বেআইনি হস্তক্ষেপের আশঙ্কার ইঙ্গিত দিতে ব্যবহৃত হয়।

এই সতর্কবার্তার কারণেই কর্তৃপক্ষ ফ্লাইটটিকে জয়পুরে ঘুরিয়ে দেয়; সেখানে ভারতের আধা সামরিক বাহিনী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, স্থানীয় পুলিশ এবং বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়কারী দল নিরাপত্তা তল্লাশি শুরু করে।

ঘটনাটি বোমা হামলার হুমকি নাকি সন্দেহভাজন বিমান ছিনতাইয়ের প্রচেষ্টা- তা নিয়ে প্রাথমিক প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গিয়েছিল।

এর আগে বিমানবন্দরের এক কর্মকর্তা 'হিন্দুস্তান টাইমস'-কে জানিয়েছিলেন যে, সতর্কবার্তাটি বোমা হামলার হুমকির পরিবর্তে সন্দেহভাজন বিমান ছিনতাই সংক্রান্ত ছিল।

জয়পুর বিমানবন্দর প্রধান চরণ সিংয়ের সাম্প্রতিক মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে সতর্কবার্তাটি হয়তো ভুলবশত চালু হয়েছিল, যদিও তদন্তকারীরা এখনও এর কারণ নিশ্চিত করেননি।

সর্বশেষ প্রতিবেদন পাওয়া পর্যন্ত এয়ার ইন্ডিয়া কোনো বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এবং নিরাপত্তা তদন্তের কোনো ফলাফলও এখনও প্রকাশ করা হয়নি।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল