ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু

অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৫:০৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৫:০৩:১৪ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল
প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচটা জিতে সম্মান রক্ষার কথা জানিয়েছিলেন শারমিন আক্তার সুপ্তা। কিন্তু নিজের কথা রাখতে পারেননি তিনি। এতে অজিদের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো লাল-সবুজের প্রতিনিধিরা। এদিন বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।

বুধবার (১৪ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ দশমিক ৫ ওভারে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে মাত্র ২২ দশমিক ৪ ওভারে ২ উইকেটে ১৭৫ রান তুলে নেয় স্বাগতিকরা। ১৬৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।

১৭৩ রানের লক্ষ্য তাড়ায় অবশ্য শুরুতে কিছুটা ধাক্কা খেয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারে জর্জিয়া ভলকে (১১) এলবিডব্লিউ করেন সুলতানা খাতুন। এরপর নিজের শততম ওয়ানডে খেলতে নামা বেথ মুনিকে ২১ রানে বোল্ড করেন দিশা বিশ্বাস। মাত্র ৩৮ রানে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা।

তবে বাংলাদেশের সেই সাফল্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটি গড়ে ম্যাচ শেষ করেন পেরি ও সাদারল্যান্ড। শুরুতে কিছুটা দেখেশুনে খেললেও দ্রুতই আক্রমণাত্মক হয়ে ওঠেন তাঁরা।

শেষ করে সাদারল্যান্ডের ব্যাটে দ্রুত রান উঠতে থাকে। মাত্র ৫২ বলে ১২টি চারে অপরাজিত ৭৪ রান করেন তিনি। অন্যদিকে পেরি ৬৪ বলে ৮টি চারে অপরাজিত থাকেন ৬৫ রানে। দুজনের দাপটে বাংলাদেশের আর কোনো বোলারই উইকেটের দেখা পাননি।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মেগান শাটের বোলিংয়ে মাত্র ১৮ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা। মুর্শিদা খাতুন ১, শারমিন সুলতানা ৬ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩ রান করে ফেরেন।

এরপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোবহানা মোস্তারীকেও ৯ রানে ফেরান শাট। ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে তখন বড় বিপর্যয়ের মুখে বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার।

পঞ্চম উইকেটে ৫৪ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন দুজন। ৯৩ বলে ৮টি চারে ৫০ রান করে এলিস পেরির বলে আউট হন শারমিন। এরপরও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান স্বর্ণা। ৭১ বলে ৪টি চারে ৫৪ রান করেন স্বর্ণা। শেষদিকে দিশা বিশ্বাস ১৩ রানে অপরাজিত থাকলে বাংলাদেশের সংগ্রহ পৌঁছায় ১৭২-এ।

অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেন শাট। ১০ ওভারে পাঁচটি মেডেনসহ মাত্র ১৬ রান দিয়ে চার উইকেট নেন তিনি। সাদারল্যান্ড ও অ্যাশলি গার্ডনার নেন দুটি করে উইকেট। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরার পুরস্কারও পেয়েছেন শাট।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল