ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা পল্লি চিকিৎসক হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক: গভর্নর ১০০ টাকার বেশি ময়লার বিল নিলেই লাইসেন্স বাতিল বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তা বাহিনীসহ একগুচ্ছ ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত মিরপুর টেস্টে শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে: ট্রাম্প নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটির পরিকল্পনা বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার সড়কে স্বয়ংক্রিয় মামলার দিকে যাচ্ছে ডিএমপি

‘ব্রেক ফেল’ করে স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে গিয়ে থামল ট্রেন

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ০২:০০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ০২:০০:৪৩ অপরাহ্ন
‘ব্রেক ফেল’ করে স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে গিয়ে থামল ট্রেন
নীলফামারীর ডোমার রেলস্টেশনে যাত্রাবিরতির পর যাত্রী নিয়ে খুলনার দিকে যাওয়ার কথা ছিল সীমান্ত এক্সপ্রেস নামের একটি ট্রেনের। তবে স্টেশনটিতে না থেমে প্ল্যাটফর্ম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে থামে ট্রেনটি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ‘ব্রেক ফেল’ করায় এমনটি ঘটেছে। এ ঘটনায় হতাহত কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। যাত্রীরা বলছেন, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁরা।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে আবার উল্টো পথে প্ল্যাটফর্মে ফিরে গিয়ে যাত্রীদের ট্রেনটিতে তোলা হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ডোমার পৌঁছানোর নির্ধারিত সময় ছিল। ট্রেনটি কিছুটা বিলম্বে সন্ধ্যা ৭টা ১২ মিনিটে ডোমার রেলস্টেশনে পৌঁছায়। তবে সেখানে না থেমে যান্ত্রিক ত্রুটির কারণে দ্রুতগতিতে সামনে এগিয়ে যায়। প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে দাঁড়াতে সক্ষম হয় এটি। সেখানে কিছুক্ষণ থামার পর আবার উল্টো পথে প্ল্যাটফর্মের দিকে ট্রেনটিকে আনা হয়।

এর কারণ জানতে চাইলে ট্রেনটির চালক আসাদুজ্জামান ও গার্ড হ‌ুমায়ূন কবির খান জানান, সাধারণ ব্রেক কাজ না করায় স্টেশন ছেড়ে অনেক দূর গিয়ে জরুরি ব্রেক ধরে ট্রেনটি থামানো হয়। ততক্ষণে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। এরপর ডোমার রেলস্টেশনটি ফিরে গিয়ে ৭টা ৫০ মিনিটের দিকে আবার গন্তব্যের উদ্দেশে রওনা করে ট্রেনটি।

ডোমার রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার বাবু হোসেন জানান, ‘আমরা মাইকে বরাবরের মতো ঘোষণা দিচ্ছিলাম, স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি থামবে। কিন্তু ব্রেক ফেল হওয়ায় দুই কিলোমিটার সামনে এগিয়ে যায়। এ সময় যাত্রীদের সাময়িক অসুবিধা হয়। পরে ট্রেনটি পেছনে ফিরে এসে যাত্রীদের ওঠায়। এরপর তাঁদের নিয়ে ট্রেনটি আবার ৭টা ৫০ মিনিটের দিকে গন্তব্যে রওনা দেয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, এ ঘটনায় কেউ ক্ষতির সম্মুখীন হয়নি।’

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা