ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড

হরমুজে ২৪ ঘণ্টার ব্যবধানে ডুবল ২ বাণিজ্যিক জাহাজ

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১২:২৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১২:২৭:১৯ অপরাহ্ন
হরমুজে ২৪ ঘণ্টার ব্যবধানে ডুবল ২ বাণিজ্যিক জাহাজ
হরমুজ প্রণালিতে উত্তাপের পারদ চড়েই চলেছে। এবার আলাদা দুটি ক্ষেপণাস্ত্র ও প্রজেক্টাইল হামলায় ২৪ ঘণ্টার ব্যবধানে ডুবে গেছে দুটি বাণিজ্যিক জাহাজ। এর মধ্যে একটি কনটেইনারবাহী ও অন্যটি ড্রাই বাল্ক ক্যারিয়ার। 

বুধবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

মধ্যপ্রাচ্যের কৌশলগত এই জলসীমায় গত দশ দিনে আক্রমণের তীব্রতা অভাবনীয়ভাবে বেড়েছে। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দোবন্দরগুলোতে কঠোর অবরোধ ও অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি করার পর, জবাবে তেহরানও তাদের হামলা জোরদার করার ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য ও সামুদ্রিক নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী ‘জিএফএস প্রাইড’ নামের একটি কনটেইনার জাহাজে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ২ হাজার ৮২৪ টিইইউ ধারণক্ষমতাসম্পন্ন ছোট আকারের জাহাজটি একপর্যায়ে সাগরে তলিয়ে যায়। 

সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি (এমপিএ) জানিয়েছে, ‘মঙ্গলবার জাহাজটিতে হামলা হলে অগ্নিকাণ্ড ঘটে এবং সেটি ডুবে যায়। তবে জাহাজের কর্মী ২১ জনকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।কেউ আহত হননি।’

অন্যদিকে গত ২৩ সেপ্টেম্বর ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী ড্রাই বাল্ক ক্যারিয়ার ‘কেপ দাও’ শেষ পর্যন্ত বুধবার হরমুজ প্রণালির কাছেই ডুবে গেছে। হামলার পরপরই একজন নাবিক প্রাণ হারিয়েছিলেন এবং বাকিদের উদ্ধার করা হয়েছিল। জাহাজটির সংযুক্ত আরব আমিরাতভিত্তিক পরিচালনাকারী প্রতিষ্ঠান পিওনিস শিপম্যানেজমেন্টের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট তিনটি বাণিজ্যিক জাহাজ এই প্রণালিতে ডুবে গেল।

এর আগে মার্চ মাসে মাল্টার পতাকাবাহী ‘সাফিন প্রিস্টিজ’ নামের একটি কন্টেইনার জাহাজ প্রজেক্টাইল হামলায় ডুবে যায় এবং এপ্রিলে ইরানের রেভল্যুশনারি গার্ড ‘এমএসসি ফ্রান্সেসকা’ নামের আরেকটি জাহাজ আটক করে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই

বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই