ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৩:৪৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৩:৪৩:৫৩ অপরাহ্ন
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী
শিক্ষার সাথে নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ। প্রকৃত শিক্ষার দিকে নজর না দিলে শুধু শিক্ষা অনেক সময় বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষা শুধু শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে না। শিক্ষা চিন্তাশক্তি বাড়িয়ে দেয়। শিক্ষা সত্য-মিথ্যা তথ্যপ্রচার এবং পক্ষপাতের মধ্যে পার্থক্য গড়ে তোলে। শিক্ষাকে মানবকল্যাণে ব্যয় করবেন কি না, তা আপনার চিন্তা থেকে আসে। শিক্ষিত হয়ে বা পড়ালেখা শেষ করে শুধু একটি চাকরি নিয়েই কার্যক্রম শেষ করবেন, এটিই প্রকৃত শিক্ষা নয়।

তিনি বলেন, শিক্ষার সাথে নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ। আমাদের খুব বেশি প্রয়োজন প্রকৃত শিক্ষা। আমরা যদি সেদিকে বেশি নজর না দিই, তাহলে শুধু শিক্ষা অনেক সময় আমাদের জন্য বিপজ্জনক হতে পারে।

তিনি আরও বলেন, নবীনদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা বজায় রাখতে হবে, দায়িত্বশীল হতে হবে এবং মানবকল্যাণ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে হবে। আমরা যদি সহশিক্ষা কার্যক্রমকে অগ্রাধিকার না দিই, ক্রীড়াঙ্গনকে নিজেদের সাথে সম্পৃক্ত না করি, তাহলে এই শিক্ষা সমাজব্যবস্থাকে শক্তিশালী করতে পারবে না। সমাজব্যবস্থাকে শক্তিশালী করতে হলে নৈতিকতা, সমাজে অবদান রাখা এবং নিজেদের সেভাবে গড়ে তোলার দিকে নজর দিতে হবে। আজ শিক্ষা ক্ষেত্রে নিজেদের নিয়োজিত করার অনেক সুযোগ তৈরি হয়েছে।

পানিসম্পদমন্ত্রী বলেন, আগে আমাদের হাতে-কলমে শিক্ষায় বেশি নজর দিতে হতো। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগ। আমাদের সময়ে ইলেকট্রনিকস মিডিয়া পর্যন্ত ছিল না, স্মার্টফোনও ছিল না। এআইকে কীভাবে কাজে লাগানো হবে, তা নির্ভর করবে ব্যক্তির নিজস্ব দক্ষতা ও উদ্দেশের ওপর।

তিনি বলেন, এআই প্রযুক্তির মাধ্যমে শিক্ষকের সহযোগিতা নেওয়া সম্ভব। তাদের সময়ে প্রাইভেট পড়তে হতো, কোচিংয়ে যেতে হতো। এখন প্রাইভেট না পড়লেও ইচ্ছা করলে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে। কারণ, চতুর্থ শিল্পবিপ্লবের সময়ে অনেক সুযোগ তৈরি হয়েছে। আজ এআইয়ের মাধ্যমে চেষ্টা করলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো খুব সহজেই সম্ভব।

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি প্রমুখ।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর