ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৮:২০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৮:২০:৫৬ অপরাহ্ন
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা
রাষ্ট্র পরিচালনা ও সংস্কার প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ ও প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান নিয়ে আজ ঢাকায় এক নীতিনির্ধারণী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তরুণদের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রণীত একটি সুপারিশপত্র তুলে ধরা হয়েছে। প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক সংস্কারে তরুণদের ধারাবাহিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। “Joining Youth in Effective Engagement in Reform Agendas in Bangladesh (JoYEE)” কার্যক্রমের আওতায় ভয়েস ও দ্য বাংলাদেশ ডায়ালগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনার শুরুতে সুপারিশপত্রের মূল পর্যবেক্ষণ উপস্থাপন করেন ভয়েস-এর উপ-পরিচালক মুশাররাত মাহেরা। 

উপস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণে তরুণদের সীমিত প্রভাব, আদিবাসী ও প্রান্তিক তরুণদের অপর্যাপ্ত প্রতিনিধিত্বের বিষয়গুলো উঠে আসে। পাশাপাশি, প্রতিবন্ধকতা হিসেবে আরও তুলে ধরা হয় প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্বলতা, কর্মসংস্থান, পেশাগত বিকাশে প্রতিবন্ধকতা, তথ্যে প্রবেশাধিকার এবং নাগরিক অংশগ্রহণের সীমাবদ্ধতা। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সংস্কার প্রতিশ্রুতির অগ্রগতি অনুসরণের ব্যবস্থা গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোসহ একাধিক সুপারিশ উপস্থাপন করা হয়। 

জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথিরা অগ্রাধিকারভিত্তিক করণীয় এবং আইন প্রণেতা ও নীতিনির্ধারকদের সঙ্গে পরবর্তী সম্পৃক্ততা নিয়ে মতামত তুলে ধরেন।

সংসদ সদস্য মানসুরা আক্তার বলেন, “সংসদ সদস্যরা জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষ ও সরকারের মধ্যে সেতুবন্ধের কাজ করেন। জনগণকে বিভক্ত করে এমন কোন বিতর্কে না গিয়ে আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” 

বর্তমান সরকার তরুণদের সাথে নিয়ে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও দাবী করেন এই তরুণ নেত্রী।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন বলেন, প্রতিবছর প্রায় ২২ লাখ তরুণ শিক্ষাজীবন শেষ করলেও তাদের মধ্যে প্রায় ১০ লাখ কর্মসংস্থানে প্রবেশ করতে পারেন। এই বাস্তবতায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রান্তিক তরুণদের দক্ষতা বাড়াতে বর্তমান সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করেছে। এছাড়া, যুব কার্যক্রমকে বেগবান ও যুগোপযোগী করতে খুব শীঘ্রই খসড়া জাতীয় যুবনীতি ২০২৬ চূড়ান্ত করে জারি করা হবে বলে তিনি জানান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবুর রহমান বলেন, “তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার উদ্বোধন হবে, যেখান থেকে তরুণরা নিজ দক্ষতা অনুযায়ী চাকরির সুযোগ পাবেন।”

আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে তরুণ প্রতিনিধি, সরকারী ও বিরোধীদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আলোচনায় নারী, আদিবাসী ও প্রান্তিক তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং সংস্কার বাস্তবায়নে জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। উপস্থিত সকলে তরুণদের হাত ধরে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।



 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা