ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, আট জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

পরকীয়া প্রেমিকের ভাড়া বাসায় মিলল স্বামীর বস্তাবন্দি লাশ, স্ত্রী আটক

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০১:০৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০১:০৫:১৩ অপরাহ্ন
পরকীয়া প্রেমিকের ভাড়া বাসায় মিলল স্বামীর বস্তাবন্দি লাশ, স্ত্রী আটক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া বাসা থেকে নাদিম আকন্দ (৩৬) নামে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে সন্দেহভাজন হাকিম মোল্লা পলাতক রয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের একটি টিনের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নাদিম আকন্দ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামের জসিমউদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী এলাকার একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন হাকিম মোল্লা। শুক্রবার সকালে তার টিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিকের ছেলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে বস্তাবন্দি অবস্থায় নাদিমের লাশ উদ্ধার করে। গত ১৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নাদিমের স্ত্রী খাদিজার সাথে হাকিম মোল্লার দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জেরে নাদিমকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে। হাকিম মোল্লা পলাতক রয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওপেন এআই মডেলের বিরুদ্ধে চুরির অভিযোগ

ওপেন এআই মডেলের বিরুদ্ধে চুরির অভিযোগ