ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে কলকাঠি নেড়েছে সৌদি, বুশরা বিবির দাবি

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ০২:২৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ০২:২৩:২৪ অপরাহ্ন
ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে কলকাঠি নেড়েছে সৌদি, বুশরা বিবির দাবি
ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর পেছনে কলকাঠি নেড়েছে সৌদি আরব। ইমরানের স্ত্রী বুশরা বিবি এক ভিডিও বার্তায় এ দাবি করেছেন।শুক্রবার (২২ নভেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ‍কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভে সাধারণ মানুষকে যোগদানের আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবি। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের ২৪ নভেম্বর ইসলামাবাদে জড়ো হওয়ার আহ্বান জানান। সেই বার্তাতেই ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে সৌদি আরব জড়িত ছিল বলে অভিযোগ করেন। তিনি দাবি করেন, ২০২২ সালে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের পতন করার ক্ষেত্রে দেশটির অগ্রণী ভূমিকা ছিল।

বুশরা বিবি বলেন, যখন ইমরান খান মদিনায় যান তখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সৌদি কর্তৃপক্ষ কল করে। সৌদি কর্মকর্তারা সেনাপ্রধানকে বলেন, ইমরান খানের পদক্ষেপ নিয়ে আমরা অসন্তুষ্ট। আপনি কাকে নিয়ে এসেছেন। এমন ব্যক্তিত্বের লোক আমরা পছন্দ করি না।বুশরা বলেন, এরপর থেকে তারা আমাদের বিরুদ্ধে প্রচারণা চালু করে এবং ইমরান খানকে ইহুদির এজেন্ট বলতে থাকে।একই বার্তায় বুশরা বিবি বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান একটি বার্তা পাঠিয়েছেন। ২৪ নভেম্বরের বিক্ষোভে সবাইকে যোগ দিতে হবে। তারিখ কোনো অবস্থাতেই পরিবর্তন করা হবে না। পিটিআই প্রতিষ্ঠাতা ঘোষণা না দিলে প্রতিবাদের তারিখ পরিবর্তন করা যাবে না। সবাই প্রস্তুত হন।

প্রাক্তন ফার্স্ট লেডি আরও বলেন, আমাদের প্রতিবাদ আইন ও সংবিধানের সঙ্গে সঙ্গতি রেখে করা হবে। আইন অনুযায়ী শান্তিপূর্ণ প্রতিবাদ করতে কাউকে বাধা দেওয়া যাবে না।এদিকে এই বিক্ষোভ ঠেকাতে এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে দেশটির সরকার। গুরুত্বপূর্ণ শহরগুলোতে ঢোকার রাস্তাগুলো কনটেইনার দিয়ে বন্ধ করার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে চলছে পিটিআই নেতাকর্মীদের ধরপাকড়। বিক্ষোভের আগে বন্ধ হয়ে যেতে পারে মোবাইল ইন্টারনেট সেবাও।পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পিটিআইর ২৪ নভেম্বরের প্রতিবাদ কর্মসূচি ঘিরে রাওয়ালপিন্ডিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের ৫০টি পয়েন্ট অবরুদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে পিটিআই কর্মীরা রাজধানী ইসলামাবাদে প্রবেশ করতে না পারেন। পুলিশ সূত্র জানিয়েছে, ৫০টি প্রবেশপথে পণ্যবাহী কনটেইনার, ব্লেডযুক্ত তার ও কাঁটাতার দিয়ে বন্ধ করে দেওয়া হবে। বিক্ষোভ ঠেকাতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও এলিট ফোর্স মোতায়েন থাকবে। কোনো অবস্থাতেই কাউকে বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং নাগরিকদের জানমাল রক্ষায় ‘অসাধারণ নিরাপত্তা ব্যবস্থা’ নেওয়া হবে। তবে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ এড়াতে জলকামান ও রাবার বুলেট ব্যবহারের ঝুঁকি এড়ানোর চেষ্টা করা হচ্ছে।

ডন জানিয়েছে, পিটিআই নেতাকর্মীদের দমনে মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া অভিযানে এরই মধ্যে ৩০ জনের বেশি কর্মীকে আটক করা হয়েছে। পুলিশ আশঙ্কা করছে, বিক্ষোভকারীরা অস্ত্র নিয়ে আসতে পারে।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু