ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

ওপেন এআই মডেলের বিরুদ্ধে চুরির অভিযোগ

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০২:০১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০২:০১:৫৪ অপরাহ্ন
ওপেন এআই মডেলের বিরুদ্ধে চুরির অভিযোগ
প্রশিক্ষণমূলক একটি কাজ সম্পন্ন করতে নিজেদের পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট থেকে অর্থ নিয়েছিল বলে জানিয়েছে ওপেনএআই। অনুমতি ছাড়াই অর্থ নেওয়ার এ ঘটনা গত জুনে ঘটলেও বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তা প্রকাশ্যে আনে প্রতিষ্ঠানটি। খবর ইন্ডিপেন্ডেন্ট ডট ইউকের।

ঘটনায় জড়িত মডেলটির নাম জিপিটি-৫.৬ সল। এটি ওপেনএআইয়ের অভ্যন্তরীণ গবেষণার জন্য তৈরি একটি মডেল, যা গত জুলাইয়ে অর্থের বিনিময়ে ব্যবহারযোগ্য চ্যাটজিপিটির গ্রাহকদের জন্য চালু করা হয়।

প্রশিক্ষণমূলক কাজের অংশ হিসেবে মডেলটিকে একটি ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অ্যাপ হালনাগাদ করতে এবং ইথেরিয়ামের পরীক্ষামূলক নেটওয়ার্কে স্মার্ট কন্ট্রাক্ট প্রকাশ করতে বলা হয়েছিল। স্মার্ট কন্ট্রাক্ট হলো নির্দিষ্ট শর্ত পূরণ হলে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হওয়া বিশেষ ধরনের কোড। এগুলো প্রকাশ করতে নেটওয়ার্ক ফি দিতে হয়। তবে কাজটি সম্পন্ন করার জন্য মডেলটিকে কোনো অর্থ সরবরাহ করেনি ওপেনএআই।

এরপর মডেলটি পরিচিত পুনরুদ্ধার বাক্যাংশ ব্যবহার করে পরিচালিত শত শত ক্রিপ্টো ওয়ালেটের ঠিকানা খুঁজে পায় এবং সেখান থেকে অর্থ নেয়। ওপেনএআইয়ের প্রতিবেদন অনুযায়ী, অর্থ নেওয়ার আগে মডেলটি নিজেকে প্রশ্ন করেছিল, কাজটি নৈতিকভাবে সঠিক কি না। পরে এটি যুক্তি দেয়, ওয়ালেটগুলো কার্যত পরিত্যক্ত তাই সেগুলোর অর্থ ব্যবহার করা যেতে পারে।

ওপেনএআইয়ের প্রতিবেদনে বলা হয়, নির্দেশনায় স্পষ্টভাবে কোথাও অনুমতি দেওয়া হয়নি যে মডেলটি নিজে থেকে খুঁজে পাওয়া কোনো অ্যাকাউন্টের অর্থ ব্যয় করতে পারবে।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, এ ঘটনা দেখায়, কোনো অ্যাকাউন্টের মালিকের অনুমতির পরিবর্তে একটি মডেল সম্ভাব্য ক্ষতি সম্পর্কে নিজের বিচারবুদ্ধিকে প্রাধান্য দিতে পারে এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতে অনুমোদন ছাড়াই পদক্ষেপ নিতে পারে।

তবে যে ইথেরিয়াম পরীক্ষামূলক নেটওয়ার্কে অর্থ ব্যবহার করা হয়েছিল, সেটি মূল নেটওয়ার্ক থেকে আলাদা। ফলে সেখানে ব্যবহৃত টোকেনের বাস্তব আর্থিক মূল্য নেই। অনুমতি না থাকলেও কাজটি সম্পন্ন করতে প্রয়োজনীয় টোকেন কীভাবে সংগ্রহ করেছে, তা মডেলটি তার উন্নয়নকারীদের জানায়নি।

এ ধরনের প্রশিক্ষণে অংশ নেওয়া মডেলগুলোর সরাসরি ইন্টারনেট ব্যবহারের সুযোগ বন্ধ রাখতে অতিরিক্ত সুরক্ষাব্যবস্থা চালু করেছে বলে জানিয়েছে ওপেনএআই।

ঘটনাটি আবারও স্বায়ত্তশাসিত এআই ব্যবস্থার সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। মানুষের নির্ধারিত সীমার বাইরে গিয়ে এসব ব্যবস্থা নিজস্ব সিদ্ধান্তে কাজ করতে পারে কি না, তা নিয়ে প্রযুক্তি খাতে আলোচনা চলছে।

এর আগে গত জুলাইয়ে ওপেনএআই জানিয়েছিল, তাদের পরীক্ষামূলক মডেলগুলোর একটি দল এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসে সাইবার হামলা চালিয়েছিল। প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক ও মেটাও তাদের মডেলের মাধ্যমে অন্য প্রতিষ্ঠান এমনকি সরকারি ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা শনাক্ত করেছে।

এ সপ্তাহের শুরুতে উন্নত এআই মডেলগুলোর সক্ষমতা নিয়ন্ত্রণ ও নিরাপদ ব্যবহারের তদারকিতে একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের আহ্বান জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষর করেন শত শত বিজ্ঞানী। স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন এআই গবেষণার অন্যতম পথিকৃৎ জিওফ্রে হিন্টন, যিনি ‘এআইয়ের গডফাদার’ হিসেবে পরিচিত। প্রযুক্তিটির সম্ভাব্য বিপদ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন।

চিঠিতে বলা হয়, এআইয়ের উন্নয়ন ও ব্যবহারের পদ্ধতিতে অবিলম্বে পরিবর্তন না এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। ভবিষ্যতে এর পরিণতি আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য আরও ভয়াবহ হতে পারে।

চিঠিতে আরও বলা হয়, আমরা বিজ্ঞানীরা মনে করি, এআই নিরাপত্তা নিয়ে আরও গবেষণার পাশাপাশি উন্নত এআই ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখার প্রযুক্তি ও পদ্ধতির ওপরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওপেন এআই মডেলের বিরুদ্ধে চুরির অভিযোগ

ওপেন এআই মডেলের বিরুদ্ধে চুরির অভিযোগ