ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মাদারীপুরের শিবচরে মা ও ছেলেকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ১১:৩২:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ১১:৩২:৫৩ পূর্বাহ্ন
মাদারীপুরের  শিবচরে মা ও ছেলেকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন
মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মা ও ছেলেকে গাছের সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শিবচর থানার নিলখী ইউনিয়নের চরকামার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।গত বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার বিকালে বিষয়টি জানাজানি হয়। পরে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়।পুলিশ ও স্থানীয়রা জানান, শিবচরের নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামে মৃত আনোয়ার মাদবরের স্ত্রী আছুরা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী রশিদ মাদবরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আছুরা বেগম আদালতে একটি মামলাও করেন। বর্তমানে আদালতে মামলাটি বিচারাধীন। এরই জেরে গত বুধবার রাতে রশিদ মাদবর তার ছেলেদের নিয়ে আছুরার বসতঘরে হামলা চালায়। পরে আছুরা ও তার ছেলে সাজ্জাদ মাদবরকে মারতে মারতে ঘর থেকে বের করে আনেন রশিদ মাদবর। এরপর রশি দিয়ে মা ও ছেলেকে উঠানের পাশের গাছের সঙ্গে বেঁধে মুখের ভেতর কাপড় ভরে দিয়ে লাঠিসোটা দিয়ে অমানুষিক নির্যাতন করা হয়। 

একপর্যায়ে তারা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহত আছুরা ও সাজ্জাদকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
শিবচর থানা অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা