ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৯:০৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৯:১৫:৫৭ অপরাহ্ন
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী
মানুষের গড় আয়ুর প্রায় ৩০-৪০% সময় কেটে যায় দাম্পত্য জীবনে। এই দীর্ঘ যাত্রায় সঠিক সঙ্গী পেলে জীবনটা হয়ে ওঠে এক প্রশান্তিময় বাগান,
আর ভুল মানুষ আসলে জীবন হয় অঙ্গার ।

কিন্তু জীবনে সঠিক ও 'পরিপূরক' মানুষটিকে চিনে নেওয়া বা খুঁজে পাওয়ার উপায় কী?
কেবল আবেগ নয়, খেয়াল রাখতে হয় কয়েকটি গুরুত্বপূর্ণ দিক,
মানসিক ও শারীরিক সামঞ্জস্য: একে অপরের চিন্তাভাবনা ও লাইফস্টাইল বোঝা, শারীরিক ও মানসিকভাবে পরস্পরের ক্লান্তি ও প্রয়োজন অনুধাবন করা।
পারিবারিক ও সামাজিক শ্রদ্ধা: বিয়ে দুটি ভিন্ন পরিবারের মিলন। একে অপরের পরিবারকে সম্মান করা এবং সামাজিক মূল্যবোধ বজায় রাখাই সুখী দাম্পত্যের চাবিকাঠি।
ভুল শুধরে পাশে থাকা: একজন আদর্শ সঙ্গী জীবনের কঠিন সময়ে ঢাল হয়ে দাঁড়ান, ভুলগুলোকে ভালোবাসায় শুধরে দেন এবং একে অপরের পরিপূরক হন।

হাদীসে  রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উত্তম জীবনসঙ্গী লাভের  নির্দেশনা দিয়েছেন:
 الدُّنْيَا مَتَاعٌ، وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ
 "সমগ্র পৃথিবীটাই সম্পদ, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একটি সৎ ও গুণবতী স্ত্রী (বা উত্তম জীবনসঙ্গী)।" (সহিহ মুসলিম: ১৪৬৭)

এছাড়াও উত্তম ও চোখ জুড়ানো সঙ্গী পাওয়ার জন্য আল্পলাহ পাক পবিত্র কুরআনে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন:
 رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
 (রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররতা আ'ইয়ুনিও ওয়াজ'আলনা লিলমুত্তাকীনা ইমামা)
 অর্থ: "হে আমাদের প্রতিপালক! আমাদের জন্য এমন জীবনসঙ্গী ও সন্তান দান করো, যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় এবং আমাদেরকে পরহেজগারদের জন্য অনুসরণযোগ্য করো।"(সূরা আল-ফুরকান: ৭৪)
 
সহজ আমল: পাঁচ ওয়াক্ত সালাত শেষে ও তাহাজ্জুদের বিশেষ মুহূর্তে মন খুলে এই দোয়াটি করা এবং নিজের নৈতিকতা ও চরিত্রকে সুন্দর রাখা।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী