ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

১৫০ রানে অলআউট ভারত

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ০২:২৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ০২:২৭:০৮ অপরাহ্ন
১৫০ রানে অলআউট ভারত
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া ভারতের বর্ডার-গাভাস্কার ট্রফির শুরুটাও ভালো হলো না। পার্থ টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়েছে জাসপ্রীত বুমরাহর দল।টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারও খেলতে পারেনি ভারত। জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কদের তোপে দুই সেশনের আগেই অলআউট হয়েছে ভারতীয়রা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন ৮ নম্বরে নামা নিতিশ কুমার রেড্ডি।    

 দুই অভিষিক্ত খেলোয়াড় হারশিত রানা এবং নিতিশকে নিয়ে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের আপদকালীন অধিনায়ক বুমরাহ। তবে অধিনায়কের সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি ভারতীয় ব্যাটাররা। দিনের তৃতীয় ওভারের প্রথম বলে স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল। স্কোরবোর্ডে ১৪ রান উঠতে ফেরেন তিনে নামা দেবদূত পাড়িকেলও।
 
বাজে ফর্ম থেকে বেরিয়ে আসতে পারেননি বিরাট কোহলিও। দলের বিপর্যয়ের সময় কেবল ৫ রান করে ফিরেছেন তারকা এই ব্যাটার। হ্যাজলউডের চতুর্থ স্টাম্পে রাখা শর্ট ডেলিভারি কোহলির ব্যাটের কোণায় লেগে ধরা পড়ে স্লিপে। এই নিয়ে টানা পাঁচ ইনিংসে ২০ রানের কমে আউট হলেন কোহলি। সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ৭ বছর আগে।এক প্রান্তে যাওয়া-আসার মিছিল চললেও নিজের গতিতে এগিয়ে যাচ্ছিলেন লোকেশ রাহুল। তবে তাকেও দাঁড়াতে দেননি স্টার্ক। রিভিউ নিয়ে তাকে কট বাহাইন্ডে আউট করেন এই পেসার। ৭৪ বলে ২৬ রান করে আউট হন রাহুল।
 
মধ্যাহ্ণবিরতির পরেও ভারতের অবস্থার কোনো পরিবর্তন আসেনি। লাঞ্চের পর তৃতীয় ওভারে মিচেল মার্শের শিকার হয়ে ফেরেন ধ্রুব জুরেল। ওয়াশিংটন সুন্দরও ফেরেন দ্রুত। তাকেও ফেরান মার্শ।
 
৭৩ রানে ৬ উইকেট হারানোর পর খানিকটা লড়াই করেন রিশভ পন্ত এবং নিতিশ। দুজনে মিলে গরেন ৪৮ রানের জুটি। ৩৭ রান করা পন্তকে ফিরিয়ে ভারতকে আরও বিপদে ফেলেন প্যাট কামিন্স।
 
নিতিশ রানা এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে গেলেও টেইলেন্ডারের কেউই তাকে সঙ্গ দিতে পারছিলেন না। বুমরাহ এবং হারশিত আউট হন আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে। শেষদিকে আক্রমণাত্মক ব্যাটিং করেন নিতিশও। আর সেটা করতে গিয়েই কামিন্সের বলে ক্যাচ হয়ে ফিরতে হয় তাকে। ১৫০ রানে থামে ভারতের ইনিংস।
অজিদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। দুটি করে উইকেট নিয়েছেন স্টার্ক, কামিন্স এবং মার্শ।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা