ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক, জানালেন ফেসবুকে মহাষ্টমী ও কুমারী পূজা আজ ২২ অক্টোবর খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বিক্ষোভ-সহিংসতায় অশান্ত ফ্রান্স, আটক ২ হাজার ৪০০

  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১০:০৫:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১০:০৫:২৫ পূর্বাহ্ন
বিক্ষোভ-সহিংসতায় অশান্ত ফ্রান্স, আটক ২ হাজার ৪০০
ফ্রান্সজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং জনসেবার মানের অবনতির প্রতিবাদে বড় ধরনের বিক্ষোভের পর সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সবাইকে শান্ত ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৭ অক্টোবর) ফ্রান্সের বিভিন্ন শহরে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। অধিকাংশ কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও পরে কয়েকটি শহরে বিক্ষোভকারীদের একাংশ সহিংসতায় জড়িয়ে পড়ে। প্যারিস, মার্সেইসহ বিভিন্ন শহরে গাড়ি ও ভবনে আগুন দেয়া এবং দোকানপাটে লুটপাটের ঘটনা ঘটে।

রবিবার (১৮ অক্টোবর) এলিসি প্রাসাদ থেকে দেওয়া এক ভাষণে ম্যাক্রোঁ বলেন, বিক্ষোভকারীদের ‘ন্যায্য দাবির’ সাথে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িতদের কর্মকাণ্ডের পার্থক্য করতে হবে। সহিংসতায় জড়িত ব্যক্তিদের পরিস্থিতি আরও উত্তপ্ত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই ক্ষোভ ও লজ্জা অনুভব করছি।’

ম্যাক্রোঁ আরও বলেন, এ ধরনের লাগামহীন সহিংসতার কোনো যৌক্তিকতা নেই। এতে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সহিংসতার ঘটনায় প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবারও রাজধানী প্যারিস ও লিয়নের কয়েকটি এলাকায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ এবং লুটপাটের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, প্যারিসে শত শত মানুষের ওপর কাঁদানে গ্যাস ও শব্দসৃষ্টিকারী গ্রেনেড নিক্ষেপ করা হয়। বিক্ষোভকারীদের একাংশও পুলিশকে লক্ষ্য করে বোতল ও পাথর ছোড়ে।
 

কমেন্ট বক্স