ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই একদিনে সংঘটিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক, জানালেন ফেসবুকে মহাষ্টমী ও কুমারী পূজা আজ ২২ অক্টোবর খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

খাবারের আকুতি জানানো সেই সাজু শেখের স্ত্রী আর নেই

  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১০:৩২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১০:৩২:১৯ পূর্বাহ্ন
খাবারের আকুতি জানানো সেই সাজু শেখের স্ত্রী আর নেই
‘আল্লাহ, আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’ বলে স্ত্রীর জন্য দুমুঠো খাবারের আকুতি জানিয়েছিলেন ৮০ বছরের সাজু শেখ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই আকুতিতে কেঁদেছিল অসংখ্য মানুষ। কিন্তু অসুস্থ স্ত্রীকে বাঁচিয়ে রাখার সেই লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানলেন তিনি। দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর মারা গেছেন সাজু শেখের জীবনসঙ্গী নূরজাহান বেগম (৭৫)।

রবিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বিকেল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নূরজাহান বেগমের মৃত্যুর মধ্য দিয়ে ছয় দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনের অবসান হলো। স্ত্রীকে নিয়ে একদিন খাবারের জন্য মানুষের কাছে আকুতি জানানো সাজু শেখ এখন জীবনসঙ্গীকে হারিয়ে আরও অসহায় হয়ে পড়েছেন।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া নূরজাহান বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বিছানায় ছিলেন নূরজাহান। রবিবার দুপুরে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় নূরজাহান বেগমের। এরপর থেকেই চলাফেরার সক্ষমতা হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। কিন্তু অভাবের সংসারে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে নেওয়ার সামর্থ্য ছিল না পরিবারের। অসুস্থ স্ত্রীর সেবা-যত্ন করতে গিয়ে নিজেও চরম সংকটে পড়েন বৃদ্ধ সাজু শেখ। খাবার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাড় করতেই হিমশিম খেতে হতো তাদের।

প্রায় ৬৫ বছরের সংসারে তিন মেয়ে ও তিন ছেলের বাবা-মা ছিলেন সাজু শেখ ও নূরজাহান বেগম। তাদের তিন মেয়েরই বিয়ে হয়েছে। স্থানীয়দের ভাষ্য, মেয়েদের কেউ কেউ মাঝেমধ্যে বাবার খোঁজ নেন। তিন ছেলের মধ্যে একজন করোনাকালে নিরুদ্দেশ হয়ে গেলেও মাঝে মধ্যে খোঁজখবর রাখেন। আরেকজন ঢাকায় রিকশা চালান এবং বছরে দুয়েকবার বাড়িতে আসেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানাতে দেখা যায় সাজু শেখকে। তার অসহায়ত্বের সেই দৃশ্য ছুঁয়ে যায় দেশজুড়ে অসংখ্য মানুষের হৃদয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজ নেওয়া হয়। পৌঁছে দেওয়া হয় মানবিক সহায়তাও।

তবে সহায়তা পাওয়ার মধ্যেও থামেনি বার্ধক্য আর অসুস্থতার সাথে তাদের লড়াই। শেষ পর্যন্ত স্ত্রীকে হারিয়ে সেই লড়াইয়ে একা হয়ে গেলেন সাজু শেখ।
 

কমেন্ট বক্স