ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ইউপি নির্বাচনে মুনাফিকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর নিহতের সংখ্যা বেড়ে ১৪, পরিচয় মিলেছে ৯ জনের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সাথে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী জুলাই একদিনে সংঘটিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক, জানালেন ফেসবুকে মহাষ্টমী ও কুমারী পূজা আজ ২২ অক্টোবর খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার ঘোষণা ইলন মাস্কের

  • আপলোড সময় : ২০-১০-২০২৬ ০১:০২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৬ ০১:০২:০৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার ঘোষণা ইলন মাস্কের
বিশ্বের শীর্ষ ধনী ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে নিজের প্রতিষ্ঠানের একটি করে শেয়ার উপহার দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দিয়ে জানান, এটি কেবল শুরু, ভবিষ্যতে এমন উদ্যোগ আরও আসছে।

অবশ্য কোন প্রক্রিয়ায় বা কীভাবে এত বিপুল পরিমাণ শিশুর কাছে এই শেয়ার হস্তান্তর করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু তিনি এখনো জানাননি। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর হিসাব অনুযায়ী, দেশটিতে প্রায় ৭ কোটি ৩০ লাখ শিশু রয়েছে। 

ধারণা করা হচ্ছে, বর্তমান মার্কিন সরকারের ‘ট্রাম্প অ্যাকাউন্টস’ কর্মসূচির সুবিধা নিয়ে মাস্ক এই শেয়ার দিতে পারেন, কারণ ট্রেজারি বিভাগের নতুন নিয়ম অনুযায়ী এই অ্যাকাউন্টে শেয়ার দান করলে মূলধনী লাভকর পরিশোধ করতে হয় না।

কাকতালীয়ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক তাদের শেয়ারের ৫ শতাংশ একটি জনকল্যাণমূলক তহবিলে দানের ঘোষণার পরদিনই ইলন মাস্কের এই বার্তাটি সামনে এলো। আগামীতে অ্যানথ্রোপিকের মূল্যায়ন ৫০ শতাংশ বৃদ্ধি পেলে আরও শেয়ার জনকল্যাণে যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। 

প্রযুক্তি খাতে কাজের ক্ষেত্রে কাজের ঝুঁকি ও স্থায়িত্ব কমানোর বিষয়ে অ্যানথ্রোপিক যখন বিশাল বিনিয়োগ করছে, ঠিক সেই মুহূর্তে বিশ্ববাজারকে চমকে দিয়ে মাস্ক শিশুদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খোলার কথা ভাবছেন।

চলতি বছরের শুরুর দিকে স্পেসএক্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর ইলন মাস্কের সম্পদের পরিমাণ বিশ্বরেকর্ড গড়েছিল। আর্থিক তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান ফ্যাক্টসেটের তথ্য অনুযায়ী, ১০.৫ শতাংশ শেয়ারের মালিক হিসেবে বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির একক বৃহত্তম অংশীদার। 

স্পেসএক্সের নতুন প্রান্তিক আয় প্রকাশের ঠিক আগের দিন সোমবার সকালে শেয়ারবাজারে এর দাম পৌনে তিন শতাংশের বেশি বেড়ে ১৪৯.৪৯ ডলারে পৌঁছেছে। সব মিলিয়ে বর্তমানে বিশ্বসেরা এই ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯০৪ বিলিয়ন ডলারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি