ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের বিনা জামানতে ঋণ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে: প্রধানমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩ নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে মিরপুরে তিন বাসে আগুন

পাকিস্তান-শ্রীলংকাকে আইসিসির জরিমানা

  • আপলোড সময় : ২০-১০-২০২৬ ০১:৫২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৬ ০১:৫২:০৮ অপরাহ্ন
পাকিস্তান-শ্রীলংকাকে আইসিসির জরিমানা
পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলতে গেছে ইংল্যান্ড ও শ্রীলংকা ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয় শ্রীলংকা। সেই ম্যাচে জয়ের জোড়ালো সম্ভাবনা থাকার পরও মাত্র ১৮ রানের ব্যবধানে ৫ উইকেট হেরে যায় শ্রীলংকা।

৩০৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ৩৭ রানে জয় লাভ করে পাকিস্তান। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে স্লো ওভার রেটের কারণে দুই দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ এবং শ্রীলংকার ক্রিকেটারদের পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত অপরাধের সাথে সম্পর্কিত আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল বল করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

নির্ধারিত সময় বিবেচনায় নেওয়ার পর লক্ষ্যমাত্রার মধ্যে দুই ওভার কম বল করেছে পাকিস্তান। আর শ্রীলংকা কম করেছে এক ওভার। অনফিল্ড আম্পায়ার আসিফ ইয়াকুব ও ওয়েন নাইটস, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি এই অভিযোগগুলো এনেছেন। ফলে শাস্তি পেয়েছে দুই দলই।

ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া প্রস্তাবিত শাস্তি মেনে নেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও শ্রীলংকার অধিনায়ক কুশল মেন্ডিস। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

রবিবার (১৮ অক্টোবর) পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে প্রথমে ব্যাট করতে নেমে সালমান আলি আগার সেঞ্চুরিতে ভর করে ৩০৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১০৭ রান করে ম্যাচ সেরা হন সালমান আলি আগা। 

টার্গেট তাড়া করতে নেমে একটা পর্যায়ে ৪৩.৩ ওভারে ৫ উইকেটে শ্রীলংকার সংগ্রহ ছিল ২৫৩ রান। জয়ের জন্য ৩৯ বলে প্রয়োজন ছিল মাত্র ৫৩ রান। ৬০ ও ২৬ রানে তখন ব্যাটিংয়ে ছিলেন জানিথ লিয়ানাগে ও সাবেক অধিনায়ক দাসুন শানাকা। তারা দ্রুত আউট হয়ে যাওয়ায় জয় তো দূরে থাক! পুরো ৫০ ওভার খেলতে পারেনি শ্রীলংকা। ৪৮.১ ওভারে ২৬৮ রানে অলআউট হয় তারা। ৩৭ রানে জয় পায় পাকিস্তান। 
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ

ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ