ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ইউপি নির্বাচনে মুনাফিকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর নিহতের সংখ্যা বেড়ে ১৪, পরিচয় মিলেছে ৯ জনের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সাথে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী জুলাই একদিনে সংঘটিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক, জানালেন ফেসবুকে মহাষ্টমী ও কুমারী পূজা আজ ২২ অক্টোবর খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা

ভিক্ষা করায় সৌদিতে বাংলাদেশি-ভারতীয়সহ গ্রেফতার ৪

  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ১২:৪৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ১২:৪৩:১৭ অপরাহ্ন
ভিক্ষা করায় সৌদিতে বাংলাদেশি-ভারতীয়সহ গ্রেফতার ৪
সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে চার বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা বাংলাদেশ ও ভারতের নাগরিক বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল-সাবক।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রিয়াদ অঞ্চলে ভিক্ষা করার সময় ওই চারজনকে আটক করে নিরাপত্তা বাহিনী। তবে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকের সংখ্যা কত, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সৌদি পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দেশটিতে ভিক্ষাবৃত্তি বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষকে অনুমোদিত মাধ্যম ব্যবহার করে দান-খয়রাত করার আহ্বান জানিয়েছে। তাদের মতে, নির্ধারিত ও বৈধ ব্যবস্থার মাধ্যমে সহায়তা দেওয়া হলে প্রকৃত অভাবী মানুষের কাছে অর্থ পৌঁছানো সহজ হবে। একই সাথে ভিক্ষাবৃত্তির মতো অবৈধ কর্মকাণ্ডও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

কর্তৃপক্ষের ভাষ্য, সমাজের সর্বস্তরে সব ধরনের ভিক্ষাবৃত্তি বন্ধ করা এবং প্রকৃত অসচ্ছল ব্যক্তিদের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।



 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে

খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে