ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের বিনা জামানতে ঋণ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে: প্রধানমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩ নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে মিরপুরে তিন বাসে আগুন

‘মিথ্যাচারের’ দায়ে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ০১:০২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ০১:০২:৩২ অপরাহ্ন
‘মিথ্যাচারের’ দায়ে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা
ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং ব্যবহারের বিষয়ে টানা ১১ বছর ধরে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে রেকর্ড ২৫ বিলিয়ন ডলার জরিমানা করেছে নিউ মেক্সিকোর একটি আদালত। দেশটির ইতিহাসের সবচেয়ে বড় এই জরিমানার রায় দেন বিচারক ফ্রান্সিস ম্যাথিউ। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আদালতের শুনানিতে প্রমাণিত হয়, ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত মেটা এবং এর প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ শীর্ষ কর্মকর্তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন। 

থার্ড পার্টি বা তৃতীয় পক্ষকে অনুমতি ছাড়া তথ্য না দেওয়ার দাবি করলেও কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিসহ নানা উপায়ে তা উন্মুক্ত রাখা হয়েছিল। নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেস জানান, কোনো শক্তিশালী সংস্থাই আইনের ঊর্ধ্বে নয়।

নিউ মেক্সিকোর অর্ধেকের বেশি জনসংখ্যা অর্থাৎ প্রায় দুই মিলিয়ন মানুষ মেটার এই বিভ্রান্তিকর তথ্যের শিকার হওয়ায় আদালত রাজ্য আইন ৪০ মিলিয়ন বারের বেশি লঙ্ঘনের প্রমাণ পান। 

প্রাথমিকভাবে হিসাব অনুযায়ী ২১৯ বিলিয়ন ডলার জরিমানার অঙ্ক দাঁড়ালেও বিচারক তা কমিয়ে ২৫ বিলিয়ন ডলারে নির্ধারণ করেন, যা মেটার এক প্রান্তিকের উপার্জনের প্রায় সমান। তবে মেটার প্রধান আইনজীবী সিজে মাহোনি এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে গুগলের সাথে প্রতিযোগিতায় মেটা এ বছর বিপুল অর্থ বিনিয়োগ করছে। প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা সুসান লি জানান, এআই প্রকল্পে চলতি বছর ১৩৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে, যার ফলে মেটা প্রথমবারের মতো নেতিবাচক নগদ প্রবাহের মুখোমুখি হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ

ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ