ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি ও ইনসাফ বারাকাহ হাসপাতালের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৫:৩৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৫:৩৯:৫৬ অপরাহ্ন
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি ও ইনসাফ বারাকাহ হাসপাতালের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি
রাজধানীতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) ও ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এমআরইউর সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের নির্ধারিত পরিবারের সদস্যরা হাসপাতালটির বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় বিশেষ ডিসকাউন্ট সুবিধা গ্রহণ করতে পারবেন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সেমিনার কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে এমআরইউ। চুক্তি অনুযায়ী, সংগঠনটির সদস্যদের পাশাপাশি তাদের পিতা-মাতা, স্বামী বা স্ত্রী এবং সন্তানরাও নির্ধারিত শর্তে এ সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি শাহরিয়ার নাঈম ও সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দীন। অন্যদিকে, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর) মো. আলতাফ হোসেন, সহকারী মহাব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার) মুহা. হাফিজুর রহমান এবং সহকারী ব্যবস্থাপক (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ইসলাম উদ্দিন, দফতর সম্পাদক ইয়াছিন আরাফাত, কার্যনির্বাহী সদস্য আবুল খায়ের (বৈশাখী টিভি), শিমুল হাওলাদার (গ্লোবাল টিভি) এবং সদস্য হেদায়েতুল্লাহ তুর্কী, বাপ্পি (দেশ টিভি), ইমরান (নাগরিক টিভি), ইসা (মোহনা টিভি), রনি (নিরপেক্ষ)সহ সংগঠনটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

হাসপাতালের পক্ষে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মোজাফফর হাসান খান মজলিস, সিনিয়র এক্সিকিউটিভ (করপোরেট) মো. হিরো মিয়া এবং মো. ইমরান হোসেন।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহরিয়ার নাঈম বলেন, “মাল্টিমিডিয়া সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি কাজ করে যাবে। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে কর্মসংস্থান, নিরাপত্তা এবং সাংবাদিকদের প্রয়োজনসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এমআরইউ উদ্যোগ গ্রহণ করবে।”

তিনি আরও বলেন, সংগঠনের সদস্যদের স্বাস্থ্যসেবার অংশীদার হিসেবে যুক্ত হওয়ায় ইনসাফ বারাকাহ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এ ধরনের উদ্যোগ মাল্টিমিডিয়া সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্যদের পাশে থাকার এবং তাদের স্বাস্থ্যসেবায় সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ করপোরেট চুক্তির ফলে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্য ও তাদের পরিবারের জন্য মানসম্মত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা গ্রহণ আরও সহজ, সুবিধাজনক এবং সাশ্রয়ী হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত কল্যাণ ও স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী