ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

মানুষের মস্তিষ্ক দীর্ঘকাল সুস্থ রাখে পারিবারিক সুসম্পর্ক ও জীবন নিয়ে সন্তষ্টি

  • আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৩:০৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৩:১১:২৬ অপরাহ্ন
মানুষের মস্তিষ্ক দীর্ঘকাল সুস্থ রাখে পারিবারিক সুসম্পর্ক ও জীবন নিয়ে সন্তষ্টি
অনেক বয়স্ক মানুষকে দেখা যায় তাঁদের জীবনের ৬০- ৭০ বছর আগের ঘটনা হুবহু বলে দিচ্ছেন, অথচ আজকের অনেক তরুণ গতকাল দুপুরে কী খেয়েছেন সেটা মনে রাখতে পারছেন না। বৈজ্ঞানিক পরিভাষায় বয়স ৮০ পেরোনোর পরও তরুণদের মতো স্মৃতিশক্তি ধরে রাখা মানুষদের বলা হয় ‘সুপারএজারস’ (Superagers)।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর গবেষকেরা বিভিন্ন দেশের ১৪২ জন সুপারএজারের ওপর গবেষণা চালিয়ে দেখেছেন, এই প্রখর স্মৃতিশক্তির পেছনে শুধু বংশগত বা জেনেটিক কারণ দায়ী নয়। বরং বিজ্ঞান, ইসলাম এবং জীবনযাত্রার পরিবর্তন পর্যালোচনা করলে এর আসল কারণগুলো ফুটে ওঠে।

অতীতে মানুষ সরাসরি লিখে রাখার চেয়ে মুখস্থ রাখার ওপর বেশি নির্ভর করত। বিশেষ করে আরব সমাজে স্মৃতিশক্তিকে একটি অনন্য শিল্প মনে করা হতো। মানুষ শারীরিকভাবে অত্যন্ত কর্মক্ষম ছিল, খাঁটি ও প্রাকৃতিকভাবে উৎপাদিত খাবার খেত এবং মানুষের মানসিক চাপ ছিল তুলনামূলক কম।

কিন্ত বর্তমান বাস্তবতা একেবারে ভিন্ন, তথ্যপ্রযুক্তির অতি ব্যবহারের কারণে আধুনিক মানুষ এখন মস্তিষ্ককে খাটাতে চায় না। প্রক্রিয়াজাত খাবার
(Processed Food), ভেজাল, শারীরিকভাবে অলস জীবনযাপন এবং অতিরিক্ত ডিভাইসের ব্যবহার ব্রেইনের কার্যক্ষমতাকে দ্রুত হ্রাস করছে।
শরীরচর্চা ও সামাজিক সম্পর্ক, শিকাগো ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী, 
প্রখর স্মৃতিশক্তির পেছনে মূল ভূমিকা রাখে।

৮৩ শতাংশ সুপারএজারই প্রতিদিন ঘরের বাইরে বের হন এবং হাঁটাচলা করেন। শারীরিক পরিশ্রম মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়, যা স্মৃতি অক্ষুণ্ণ রাখতে সরাসরি সাহায্য করে। যারা পরিবার, বন্ধু ও সমাজের মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখেন এবং জীবন নিয়ে সন্তুষ্ট থাকেন, তাঁদের ব্রেইন দীর্ঘকাল সুস্থ থাকে।
ইসলামিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমল, খাবার ও মানসিক সুস্থতা পর্যালোচনা করলে দেখা যায়, তাঁরা বৃদ্ধ বয়সেও হাজার হাজার হাদিস নির্ভুলভাবে মুখস্থ রাখতেন।

কোরআন ও হাদিসের আলোকে স্মৃতিশক্তি ভালো রাখার প্রধান উপায়গুলো হলো
পাপাচার থেকে দূরে থাকা
বিখ্যাত মুহাদ্দিস ইমাম শাফেয়ী (রহ.) তাঁর ওস্তাদ ইমাম ওয়াকী (রহ.)-কে স্মৃতিশক্তির দুর্বলতার কথা জানালে তিনি গুনাহ বর্জনের পরামর্শ দেন। কারণ জ্ঞান হলো আল্লাহর নূর, যা পাপাচারীর অন্তরে থাকে না।
কোরআন চর্চা ও জিকির
কোরআন তেলাওয়াত ও হিফজ করা মস্তিষ্কের সবচেয়ে বড় ব্যায়াম। নিয়মিত জিকির মানসিক উদ্বেগ দূর করে ব্রেইনকে শান্ত রাখে।
পরিমিত ও পুষ্টিকর খাবার
অতিরিক্ত আহার মস্তিষ্কে স্থবিরতা আনে। রাসুলুল্লাহ (সা.) পরিমিত আহারের নির্দেশ দিয়েছেন। মধু, কিসমিস, জলপাই ইত্যাদি সুন্নাহসম্মত খাবার স্মৃতিশক্তি বৃদ্ধিতে দারুণ সহায়ক।
চিন্তামুক্ত জীবন ও অল্পে তুষ্টতা
পাওয়ার লোভ না রেখে তাকদীরের ওপর ভরসা রাখা মানুষকে মানসিক চাপমুক্ত রাখে, যা স্মৃতিশক্তি ধরে রাখার অন্যতম পূর্বশর্ত।

মেধা বা জিনের চেয়েও আমাদের দৈনন্দিন জীবনযাপন, মানসিক সুস্থতা, কর্মক্ষমতা এবং খাদ্যাভ্যাস স্মৃতিশক্তিকে সবচেয়ে বেশি প্রভাবিত করে।

অলসতা ও অতিরিক্ত মানসিক চাপ ত্যাগ করে সামাজিক সুসম্পর্ক বজায় রাখা, শারীরিকভাবে কর্মক্ষম থাকা এবং পাপাচারমুক্ত জীবনযাপন করাই হলো শেষ বয়স পর্যন্ত স্মৃতিশক্তি সতেজ রাখার আসল চাবিকাঠি।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানুষের মস্তিষ্ক দীর্ঘকাল সুস্থ রাখে পারিবারিক সুসম্পর্ক ও জীবন নিয়ে সন্তষ্টি

মানুষের মস্তিষ্ক দীর্ঘকাল সুস্থ রাখে পারিবারিক সুসম্পর্ক ও জীবন নিয়ে সন্তষ্টি