ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

চার্লসের রাজ্যাভিষেকের খরচ ৭ কোটি পাউন্ড

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ০৪:১৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ০৪:১৮:২৩ অপরাহ্ন
চার্লসের রাজ্যাভিষেকের খরচ ৭ কোটি পাউন্ড
২০২৩ সালের মে মাসে ব্রিটেনের রাজা চার্লসের রাজ্যাভিষেকের জন্য খরচ হয়েছিল সাত কোটি ২০ লাখ পাউন্ড। এই অর্থের পুরোটাই গেছে করদাতাদের পকেট থেকে। তবে প্রকাশিত সরকারি প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করে রাজতন্ত্রবিরোধী গ্রুপ জানিয়েছে, প্রকৃত খরচ আরো অনেক বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, অনুষ্ঠানের পুলিশি নিরাপত্তার জন্য খরচ হয়েছে দুই কোটি ১৭ লাখ পাউন্ড। এর বাইরে সংস্কৃতি, সংবাদমাধ্যম এবং ক্রীড়া বিভাগের জন্য খরচ হয়েছে পাঁচ কোটি তিন লাখ পাউন্ড।

ব্রিটেনের প্রায় দুই কোটি মানুষ টিভিতে চার্লসকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে মুকুট পরতে দেখেছেন। তবে এর আগের বছর রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য দেখেছিলেন দুই কোটি ৯০ লাখ মানুষ।

রাজ্যাভিষেকের অনুষ্ঠানে সারা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং পরের রাতে উইন্ডসর ক্যাসেলে তারকাদের নিয়ে কনসার্ট অনুষ্ঠিত হয়।রাজতন্ত্রবিরোধী গ্রুপ রিপাবলিক এই অভিষেক অনুষ্ঠানকে করদাতাদের অর্থ অপচয়ের ‘নোংরা দৃশ্য।’ প্রকৃত খরচ আরো বেশি হতে পারে জানিয়ে রিপাবলিকের প্রধান নির্বাহি গ্রাহাম স্মিথ গার্ডিয়ানকে বলেছেন, ‘সাত কোটি ২০ লাখ পাউন্ড খরচ হলে আমি অবাক হব।’

প্রতিরক্ষা মন্ত্রণালয়, লন্ডনের জন্য পরিবহন, ফায়ার ব্রিগেড এবং স্থানীয় কাউন্সিলগুলোও রাজ্যাভিষেকের সাথে সম্পর্কিত খরচ বহন করেছে। সব মিলিয়ে রাজ্যাভিষেকে ১০ কোটি থেকে ২০ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ হয়ে থাকতে পারে বলে জানান গ্রাহাম।

তিনি বলেন, ‘যখন সাংবিধানিক ভূমিকা নেই বা আইনে রাজ্যাভিষেকের কোনো বাধ্যবাধকতা নেই  এবং যখন আমরা প্রয়োজনীয় পরিষেবাগুলোতে কাটছাঁটের মুখোমুখি তখন একজন ব্যক্তির কুচকাওয়াজের জন্য এই অর্থ ব্যয় অনেক বেশি।’
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী