ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে

ফিলিপাইনে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৪:১২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৪:১২:৫৪ অপরাহ্ন
ফিলিপাইনে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪
ফিলিপাইন বিমান বাহিনীর দুটি এসএফ-২৬০ উড়োজাহাজের মাঝ আকাশে সংঘর্ষ হয়েছে। এতে চারজন পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ফার্নান্দো বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে ফিলিপাইন বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার বিকেল ৩টা ৫১ মিনিটে বিমান ঘাঁটির সীমানার ভেতরেই বিমান দুটি বিধ্বস্ত হয়। এছাড়া অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব এসএফ-২৬০ বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

বিমান বাহিনী নিহত চার পাইলটের পরিবারের সাথে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। একই সাথে তারা প্রয়াত বৈমানিকদের সেবা ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

ফিলিপাইন বিমান বাহিনী দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি। 

তবে ঘটনার সাথে পরিচিত ফিলিপাইনের দুজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, বিমান দুটি আকাশে একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে কথা বলার আনুষ্ঠানিক অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান।

একজন প্রত্যক্ষদর্শী এপিকে জানিয়েছেন, দুই আসনবিশিষ্ট বিমানগুলোর একটি বিমান ঘাঁটিতে সামরিক কর্মীদের ব্যারাকের কাছে বিধ্বস্ত হয়েছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি

চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি