ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে

প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৪:১৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৪:১৮:৪৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন জাপানি বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, প্রত্যাশার বাইরেও সফল হবে এই সফর।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু সম্মেলন কপ- থার্টি ওয়ান নিয়ে আয়োজিত জাতীয় সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার কখন কোন রাষ্ট্রদূতকে ডেকে পাঠাবে, এটি স্বাভাবিক প্রক্রিয়া এবং মন্ত্রণালয়ের অভ্যন্তরীন বিষয়।

এর আগে, তিনি সংলাপে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নেতৃত্বের অবস্থান আরও শক্তিশালী করতে চায় সরকার। এই লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে 'ক্লাইমেট চেঞ্জ উইং' খোলা হয়েছে।

তিনি আরও বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বের কাছে বাংলাদেশের অভিন্ন বক্তব্য তুলে ধরতে হবে। এজন্য সব অংশীজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এক্ষেত্রে নারী ও শিশুদের সমস্যাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তাদের সংকট বিবেচনায় না নিলে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা অসম্ভব।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি

চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি