ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝুকির মধ্যেই চালু হলো রিয়াদ বিমানবন্দর

  • আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০১:২৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০১:২৬:৪০ অপরাহ্ন
ঝুকির মধ্যেই চালু হলো রিয়াদ বিমানবন্দর
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর রবিবার (২৫ অক্টোবর) থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। তবে ইরান-সমর্থিত গোষ্ঠীটি আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে।

ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডারে দেখা গেছে, রোববার ভোরে রিয়াদ বিমানবন্দর থেকে একটি উড়োজাহাজ উড্ডয়ন করেছে। উড়োজাহাজটি সৌদি আরবের জেদ্দা শহরের উদ্দেশে যাত্রা করে।

সৌদি আরব এবং দেশটির সমর্থনপুষ্ট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথিদের ধারাবাহিক হামলার মুখে পড়েছে।

এই লড়াইয়ের কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বৃহত্তর যুদ্ধের প্রেক্ষাপটে নতুন করে গুরুত্ব পেয়েছে ইয়েমেন পরিস্থিতি। একই সঙ্গে বিশ্বের অন্যতম দরিদ্র দেশটিতে ভয়াবহ মানবিক সংকট আরও গভীর হয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ২৫ অক্টোবর থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য এবং ২ নম্বর টার্মিনাল জাতীয় বিমান সংস্থাগুলোর পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নির্ধারণ করা হয়েছে।

হুথিরা এর আগে রিয়াদ বিমানবন্দরে একাধিক হামলা চালিয়েছে। চলতি মাসে চালানো একটি হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সতর্ক করে বলেছেন, রিয়াদ বিমানবন্দর এখনো ‘অনিরাপদ’ এবং এটি তাদের বাহিনীর ‘সামরিক লক্ষ্যবস্তু’।

তিনি বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী সব আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় বিমান সংস্থার পাশাপাশি বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের রিয়াদের কিং খালিদ বিমানবন্দর ব্যবহার না করার বিষয়ে সতর্ক করছে। বিমানবন্দরটি অনিরাপদ এবং আমাদের বাহিনীর সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত।’

তিনি আরও বলেন, ‘বিমানবন্দরে যেকোনো কার্যক্রমের পরিণতির দায় সৌদি শাসকগোষ্ঠীকেই বহন করতে হবে।’
 

কমেন্ট বক্স
দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী