ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের বিনা জামানতে ঋণ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে: প্রধানমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩ নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে মিরপুরে তিন বাসে আগুন

বার্সেলোনা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ: মেসি

  • আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৪:৫১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৪:৫১:৩১ অপরাহ্ন
বার্সেলোনা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ: মেসি
ক্যারিয়ারের সেরা সময় বার্সেলোনাতেই কাটিয়েছেন লিওনেল মেসি। দীর্ঘদিনের সেই প্রিয় ক্লাবে কাটানো স্মরণীয় দিনগুলোর কথা আবারও স্মরণ করলেন আর্জেন্টাইন মহাতারকা। স্পেনে এসে মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার গ্রহণের আগে বার্সেলোনাকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে সাথে নিয়ে স্পেনের ওভিয়েদো শহরে পৌঁছান মেসি। 

সেখানে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা পান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। খেলাধুলায় অসামান্য সাফল্যের পাশাপাশি নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্ট পাচ্ছেন তিনি।

ওভিয়েদোর হোটেল দে লা রেকনকিস্তায় অবস্থানকালে স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফইকে দেওয়া এক সাক্ষাৎকারে পুরস্কারটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন ৩৯ বছর বয়সি মেসি। তার কাছে এই স্বীকৃতি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, পুরস্কারটি পাওয়ার বিষয়ে তার প্রয়াত বাবা হোর্হে মেসিও ছিলেন অত্যন্ত উৎসাহী।

গত আগস্টে মারা যাওয়ার আগে ছেলেকে এই পুরস্কার গ্রহণের জন্য স্পেনে যাওয়ার ব্যাপারে বিশেষভাবে উৎসাহ দিয়েছিলেন হোর্হে। ব্যস্ত সূচির কারণে সেখানে যাওয়া কঠিন হতে পারে, তা জানা সত্ত্বেও বাবার ইচ্ছাকে গুরুত্ব দিয়েছেন মেসি। 

বাবার স্মৃতিচারণা করে তিনি বলেন, এই স্বীকৃতি পেয়ে তিনি নিজেও খুব আনন্দিত। তার বাবা পুরস্কারটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন এবং মেসি যেন এটি গ্রহণ করতে যান, সে জন্য জোর দিয়েছিলেন। বাবার সেই আনন্দের কথা মনে করে মেসির বিশ্বাস, তিনি বেঁচে থাকলে এই মুহূর্তটি উপভোগ করতেন।

বার্সেলোনার সাথে মেসির সম্পর্কও গভীর আবেগে জড়ানো। ২০০০ সালে ক্লাবটির যুব দলে যোগ দেওয়ার পর ধীরে ধীরে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠেন তিনি। বার্সার জার্সিতে একের পর এক শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও সমৃদ্ধ হয়েছে তার ক্যারিয়ার। তবে ২০২১ সালে ক্লাবটির আর্থিক সংকটের কারণে নিজের ইচ্ছার বিরুদ্ধে বার্সেলোনা ছাড়তে হয় তাকে।

ক্লাবটির হয়ে কাটানো সময়ের মূল্যায়ন করতে গিয়ে মেসি জানান, তাদের দলটি অনেক শিরোপা জিতেছে এবং মাঠে নিজেদের খেলা ও সাফল্য উপভোগ করেছে। গুরুত্বপূর্ণ সব অর্জনের পাশাপাশি একসাথে কাটানো সময়ও ছিল তার জন্য অসাধারণ এক অভিজ্ঞতা।

বার্সেলোনা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নের উত্তরে মেসি বলেন, বিষয়টি অল্প কথায় ব্যাখ্যা করা কঠিন। তবে ক্লাবটিকে তিনি নিজের জীবনের ক্লাব হিসেবেই দেখেন। মেসির এই বক্তব্যে স্পষ্ট, খেলোয়াড়ি জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় গড়ে দেওয়া বার্সেলোনার সাথে তার সম্পর্ক আজও আবেগ ও ভালোবাসায় অটুট।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ

ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ