ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

এবার প্রেমের টানে কোরিয়ান যুবক ঢাকার সাভারে

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৯:২৮:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০৯:২৮:৪৯ পূর্বাহ্ন
এবার প্রেমের টানে কোরিয়ান যুবক ঢাকার  সাভারে
হাজার মাইলের দূরত্ব ঘুচিয়ে ইন্টারনেটের বদৌলতে প্রেম-পরিণয় ঘটছে অহরহই। প্রায়ই শোনা যাচ্ছে, ভিনদেশি তরুণ, ভিনদেশি তরুণী প্রেমের টানে ছুটে আসছে বাংলাদেশে। এমনই এক ঘটনা এবার সাভারে ঘটেছে।
১৯ বছরের উচ্চ মাধ্যমিক পড়ুয়া তরুণীর প্রেমে মজে বাংলাদেশে এসেছেন দক্ষিণ কোরিয়ান এক তরুণ। এ মাসের শুরুর দিকে বিয়ের পর আজ হলো তাদের বিবাহ-পরবর্তী সংবর্ধনা।প্রায় চার মাস আগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের তরুণ জে. মিঙ্গির সঙ্গে অনলাইনে পরিচয় হয় সাভারের আড়াপাড়া সবুজবাগ এলাকার মো. রেজাউল করিমের মেয়ে রেজভি আক্তার সুমাইয়ার। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে হয় প্রেম।

এই প্রেমের টানে গত ১ নভেম্বর সাভারে চলে আসেন জে. মিঙ্গি। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে যান আরফান ইসলাম। পরদিন ২ নভেম্বর ইসলাম ধর্মের রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সাভারের একটি কমিউনিটি সেন্টারে এ যুগলের বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা। যুগলের জন্য জানান শুভকামনা।

ভিনদেশি তরুণের সঙ্গে কন্যার বিয়ে হওয়ায় আনন্দিত বাবা-মাসহ পরিবারের সদস্যরাও। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর সফল পরিণয়ে খুশি আরফান-সুমাইয়া যুগল। ভাঙা বাংলায় স্ত্রীর প্রতি ভালোবাসা জানান কোরিয়ান তরুণ।হাজার মাইলের দূরত্ব ঘুচিয়ে যে কাছে আসা, চার হাত এক হওয়া তা আজীবন অটুট থাকুক, এমনটিই প্রত্যাশা বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া আমন্ত্রিত অতিথিদের।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা