ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) ১২ টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, কেরানীগঞ্জের নারিকেলবাগের আমান প্লাস্টিকের একটি কারখানায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে। এছাড়াও পরিস্থিতি সামাল দিতে আরও ৩ টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণের খবর জানায় তারা।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। এমনকি নিহতের পরিচয় সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
Mytv Online