ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনিয়রের ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে যান ছেলে: তাহসিফের বাবা মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে অসতর্কভাবে শব্দচয়ন করেছেন আইজিপি: স্বরাষ্ট্রমন্ত্রী  উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে: প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব

মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই মেয়ের

  • আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০১:০৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০১:০৩:২২ অপরাহ্ন
মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই মেয়ের
ময়মনসিংহের তারাকান্দায় কাজে যাওয়া মাকে বিদায় দিয়ে বাড়ি ফিরছিল দুই বোন। পথে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় তারা। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক গাড়িসহ পালিয়ে যান।

নিহত আরবিয়া আক্তার (৮) ও রাবিয়া আক্তার (৬) পশ্চিম তালদিঘী এলাকার মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে। আরবিয়া তালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে এবং রাবিয়া একই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিতে পড়ত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করেন। আজ সকালে কাজে যেতে তিনি বাড়ি থেকে বের হন। তার পেছন পেছন দুই মেয়েও তালদিঘী মডেল মসজিদের সামনে পর্যন্ত যায়। সেখানে মা তাদের বাড়ি ফিরে যেতে বলেন। মায়ের কাছ থেকে কিছুটা দূরে যাওয়ার পর মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিল দুই বোন। তখন শেরপুরগামী একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়। স্থানীয় মেসার্স ফকির হ্যাচারি অ্যান্ড ফিশারির সামনে এ ঘটনা ঘটে। 

এদিকে এ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, আজ সকাল ৬টা ২৯ মিনিটে দুই শিশু সড়কের পাশ ধরে হেঁটে যাচ্ছিল। এ সময় নীল ও হলুদ রঙের একটি কাভার্ড ভ্যান চাপা দিয়ে চলে যায় তাদের।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এটা নিছক কোনো দুর্ঘটনা নয়, দেখলে মনে হয় যেন ইচ্ছা করেই কাভার্ডভ্যান চালক শিশুকে পিষে হত্যা করেছে।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাশিদ বলেন, সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে- কাভার্ডভ্যান চালানোর সময় চালক ঘুমাচ্ছিলেন। যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত শিশুদের মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুনিয়রের ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে যান ছেলে: তাহসিফের বাবা

জুনিয়রের ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে যান ছেলে: তাহসিফের বাবা