ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনিয়রের ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে যান ছেলে: তাহসিফের বাবা মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে অসতর্কভাবে শব্দচয়ন করেছেন আইজিপি: স্বরাষ্ট্রমন্ত্রী  উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে: প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব

জুনিয়রের ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে যান ছেলে: তাহসিফের বাবা

  • আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০২:০৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০২:০৫:২৪ অপরাহ্ন
জুনিয়রের ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে যান ছেলে: তাহসিফের বাবা
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় জুনিয়র এক সহকর্মীর ফোন পেয়ে বাসা থেকে বের হয়েছিলেন। যাওয়ার আগে মাকে জানিয়েছিলেন, একটু কথা বলে ফিরে আসবেন। এরপর আর তার খোঁজ পায়নি পরিবার। রাত ১টা ৩৫ মিনিটে মাকে শেষবারের মতো মেসেজ পাঠান, ‘আম্মু, আমি আসছি।’ পরদিন সন্ধ্যার আগে পরিবার জানতে পারে, রাজধানীর উত্তরার রাজাবাড়ি ঘাটে নদীতে তার লাশ পাওয়া গেছে। এসব তথ্য জানিয়েছেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হেলাল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণমাধ্যমকে তিনি জানান, নিখোঁজ হওয়ার দিন প্রায় সারাদিন মায়ের সাথে ছিলেন তাহসিফ। 

মা-বাবার জন্য কেনাকাটাও করেছিলেন। সন্ধ্যার পর দ্বীপ নামে এক জুনিয়র বাসার নিচ থেকে ডাকলে মাকে বলে বাইরে যান তিনি। এরপর পরিবারের সাথে তার আর যোগাযোগ হয়নি।

তাহসিফের বাবা বলেন, ছেলের মা অনেকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাননি। রাত ১টা ৩৫ মিনিটে ছেলের কাছ থেকে একটি মেসেজ আসে। তাতে সে বাসায় ফিরছে বলে জানায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

ছেলের নিখোঁজ হওয়ার পর বুধবার দুপুরের দিকে তুরাগ থানায় যান বলে জানান কে এম এনায়েতুল করিম হেলাল। তার ভাষ্য, পুলিশ তখন তাকে আশ্বস্ত করে জানায়, খারাপ কোনো খবর নেই। তবে ওই দিন বিকেল সোয়া ৫টার দিকে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার সাথে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর নদীতে লাশ পাওয়ার খবর দেন।

তাহসিফের বাবা বলেন, রাজাবাড়ির ঘাটে লাশটি পাওয়া যায়। সেখানে যেতে আটিপাড়া হয়ে যেতে হয়। ওই এলাকায় তার ছেলে কখনো গেছেন বলে তার জানা নেই। কারা বা কেন তাকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু জানেন না বলেও জানান তিনি।

বিমানবাহিনী থেকে তাহসিফের চাকরিচ্যুতির বিষয়ে তার বাবা বলেন, শৃঙ্খলাজনিত কারণে তাকে চাকরি থেকে বাদ দেওয়ার কথা পরিবারকে জানানো হয়েছিল। তবে ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের ভিডিও শেয়ার করার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল কি না, সে বিষয়ে পরিবারকে কিছু জানানো হয়নি।

তিনি বলেন, বিষয়টি তাহসিফের বিভাগই নিশ্চিত করতে পারবে। বিভাগ থেকে শুধু জানানো হয়েছিল, শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চাকরি হারানোর পর তাহসিফ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন বলেও জানান তার বাবা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), নেত্র নিউজের পর সর্বশেষ ভার্গো টোব্যাকোতে কাজ করছিলেন তিনি।

তাহসিফের স্বভাব সম্পর্কে বাবা বলেন, ছেলে অত্যন্ত ভদ্র ও সামাজিক ছিল। সিনিয়র-জুনিয়র সবার সাথে তার ভালো সম্পর্ক ছিল। ছেলের নিরাপত্তা নিয়ে কোনো হুমকি বা হুমকির বার্তা পরিবারকে জানাননি তাহসিফ। তবে একবার কিছুটা আশঙ্কার কথা বলেছিলেন বলে জানান তিনি।

আনুমানিক দুদিন আগে নিখোঁজ হন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। এক দিন পর রাজধানীর পার্শ্ববর্তী তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার হয়। বৃহস্পতিবার সকালে উত্তরখান থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, বুধবার (২৮ অক্টোবর) বিকালে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার করে।

নৌ-পুলিশ সূত্র জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে উওরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে টঙ্গী নৌ -লিশ ফাঁড়ির কর্মকর্তারা পৌঁছে লাশটি উদ্ধার করেন। এ সময় তার পরনে সাদা পাজামা ও কালো জামা। হাতে ঘড়ি ও পকেটে আইফোন পাওয়া যায়।

পরে তার সাথে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। তার নাম ফে. লে. (অব) তাহসিফ সৌরি। কে এম এনায়েতুর ঠিকানা- উওরা ১৮ নং সেক্টর, করবি, ১৪বি।

ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিওটি তাহসিফ ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে। যদিও এই তথ্যের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ গণমাধ্যমের হাতে নেই।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালিতে জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন