ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নলিয়ান থেকে নৌপথে মোংলার উদ্দেশে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ইউপি নির্বাচনে মুনাফিকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর নিহতের সংখ্যা বেড়ে ১৪, পরিচয় মিলেছে ৯ জনের

সামনে ‘বিরাট ক্রান্তিকাল’নির্বাচন যত দ্রুত তত মঙ্গল: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ১০:২৯:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১০:২৯:৩৪ পূর্বাহ্ন
সামনে ‘বিরাট ক্রান্তিকাল’নির্বাচন যত দ্রুত তত মঙ্গল: মির্জা ফখরুল
দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষে ‘গোলটা’ ছাত্ররা ভালোভাবে করতে পেরেছে, বলেন বিএনপি মহাসচিব।
সামনের সময়টাকে ‘ক্রান্তিকাল’ উল্লেখ করে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। বলেছেন, “নির্বাচন যত দ্রুত হয়, দেশের জন্য ততই মঙ্গল।”শুক্রবার সন্ধ্যায় যশোর সদরে ‘ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিত’ নাগরিক ভাবনা নিয়ে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন বিএনপি নেতা।

তিনি বলেন, “বিএনপি প্রথম থেকেই সংস্কারের কথা বলছে। তবে সেটা হতে হবে টেকসই। তাতে জনগণের সমর্থন থাকতে হবে। নির্বাচিত সরকার শক্তিশালী হয়, কারণ তাদের পেছনে জনগণ থাকে, তখন সংস্কার কাজ করা সহজ হয়।”ফখরুল বলেন, “সামনে বিরাট ক্রান্তিকাল। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে হটিয়েছি। সেই ঐক্যকে সামনে রেখে গণতান্ত্রিক দেশ নির্মাণ করতে হবে। অনেক ষড়যন্ত্র হচ্ছে। আবার বিবোধ সৃষ্টির চেষ্টা চলছে।”

সংবিধানে সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনের কথা বলা আছে। দৈব দুর্বিপাকে সেটি করা না গেলে আরও ৯০ দিন সময় নেওয়া যায়। কিন্তু অন্তর্বর্তী সরকার বলছে, আগে ‘সংস্কার’ পরে নির্বাচন। বিএনপি বারবার তাগাদা দিলেও নির্বাচনের কোনো রূপরেখা দিচ্ছে না সরকার।এর মধ্যে বিএনপির পক্ষ থেকে প্রায় প্রতিদিনই নানা আয়োজনে নেতারা নির্বাচনের দাবি করেই যাচ্ছেন।সরকার পতন আন্দোলনে বিএনপির কৃতিত্বও দাবি করেন ফখরুল। তিনি বলেন, বলেন, “১৬ বছরের দীর্ঘ লড়াই সংগ্রামে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। ৭০০ নেতাকর্মী গুম হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে খুন ও পঙ্গু করা হয়েছে। গ্রাম-গঞ্জে নেতাকর্মীরা রাতে বাড়িতে থাকতে পারেননি, ধান ক্ষেত ও গাছের ওপরে ঘুমিয়েছেন।

দীর্ঘ এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষে ‘গোলটা’ ছাত্ররা ভালোভাবে করতে পেরেছে মন্তব্য করে তাদেরকে ‘স্যালুট’ জানান বিএনপি মহাসচিব।আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ গণতান্ত্রিক দল না। তারা কখনও গণতন্ত্রে বিশ্বাস করেনি। স্বাধীনতা যুদ্ধের সময়, পরে ও গত ১৬ বছরে তারা সেটা প্রমাণ করেছে।“আমরা যুদ্ধ করেছিলাম গণতন্ত্র, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার জন্য। অথচ স্বাধীনতার পর দেখলাম উল্টোটা। আমাদের দুর্ভাগ্য, ৫৩ বছর পরও সেই গণতন্ত্রের কথাই আমাদের বলে যেতে হচ্ছে।”

যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলামের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বক্তব্য দেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 জল্পনায় মজেছে টালিপাড়া, বিয়ের পিঁড়িতে বসছেন মিমি!

 জল্পনায় মজেছে টালিপাড়া, বিয়ের পিঁড়িতে বসছেন মিমি!