ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

সামনে ‘বিরাট ক্রান্তিকাল’নির্বাচন যত দ্রুত তত মঙ্গল: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ১০:২৯:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১০:২৯:৩৪ পূর্বাহ্ন
সামনে ‘বিরাট ক্রান্তিকাল’নির্বাচন যত দ্রুত তত মঙ্গল: মির্জা ফখরুল
দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষে ‘গোলটা’ ছাত্ররা ভালোভাবে করতে পেরেছে, বলেন বিএনপি মহাসচিব।
সামনের সময়টাকে ‘ক্রান্তিকাল’ উল্লেখ করে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। বলেছেন, “নির্বাচন যত দ্রুত হয়, দেশের জন্য ততই মঙ্গল।”শুক্রবার সন্ধ্যায় যশোর সদরে ‘ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিত’ নাগরিক ভাবনা নিয়ে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন বিএনপি নেতা।

তিনি বলেন, “বিএনপি প্রথম থেকেই সংস্কারের কথা বলছে। তবে সেটা হতে হবে টেকসই। তাতে জনগণের সমর্থন থাকতে হবে। নির্বাচিত সরকার শক্তিশালী হয়, কারণ তাদের পেছনে জনগণ থাকে, তখন সংস্কার কাজ করা সহজ হয়।”ফখরুল বলেন, “সামনে বিরাট ক্রান্তিকাল। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে হটিয়েছি। সেই ঐক্যকে সামনে রেখে গণতান্ত্রিক দেশ নির্মাণ করতে হবে। অনেক ষড়যন্ত্র হচ্ছে। আবার বিবোধ সৃষ্টির চেষ্টা চলছে।”

সংবিধানে সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনের কথা বলা আছে। দৈব দুর্বিপাকে সেটি করা না গেলে আরও ৯০ দিন সময় নেওয়া যায়। কিন্তু অন্তর্বর্তী সরকার বলছে, আগে ‘সংস্কার’ পরে নির্বাচন। বিএনপি বারবার তাগাদা দিলেও নির্বাচনের কোনো রূপরেখা দিচ্ছে না সরকার।এর মধ্যে বিএনপির পক্ষ থেকে প্রায় প্রতিদিনই নানা আয়োজনে নেতারা নির্বাচনের দাবি করেই যাচ্ছেন।সরকার পতন আন্দোলনে বিএনপির কৃতিত্বও দাবি করেন ফখরুল। তিনি বলেন, বলেন, “১৬ বছরের দীর্ঘ লড়াই সংগ্রামে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। ৭০০ নেতাকর্মী গুম হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে খুন ও পঙ্গু করা হয়েছে। গ্রাম-গঞ্জে নেতাকর্মীরা রাতে বাড়িতে থাকতে পারেননি, ধান ক্ষেত ও গাছের ওপরে ঘুমিয়েছেন।

দীর্ঘ এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষে ‘গোলটা’ ছাত্ররা ভালোভাবে করতে পেরেছে মন্তব্য করে তাদেরকে ‘স্যালুট’ জানান বিএনপি মহাসচিব।আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ গণতান্ত্রিক দল না। তারা কখনও গণতন্ত্রে বিশ্বাস করেনি। স্বাধীনতা যুদ্ধের সময়, পরে ও গত ১৬ বছরে তারা সেটা প্রমাণ করেছে।“আমরা যুদ্ধ করেছিলাম গণতন্ত্র, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার জন্য। অথচ স্বাধীনতার পর দেখলাম উল্টোটা। আমাদের দুর্ভাগ্য, ৫৩ বছর পরও সেই গণতন্ত্রের কথাই আমাদের বলে যেতে হচ্ছে।”

যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলামের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বক্তব্য দেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা