ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহসিফের জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইট বিলম্ব ঢাকার পথে প্রধানমন্ত্রী জুনিয়রের ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে যান ছেলে: তাহসিফের বাবা মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে অসতর্কভাবে শব্দচয়ন করেছেন আইজিপি: স্বরাষ্ট্রমন্ত্রী  উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে: প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ

তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু

  • আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৪:২৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৪:২৪:২৬ অপরাহ্ন
তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যার পর বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি যে জুনিয়র বন্ধুর সাথে বাসা থেকে বেরিয়েছিলেন, তার খোঁজ মিলেছে। শাহরিয়ার দ্বীপ নামের সেই তরুণ জানান, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টা থেকে ১২টা পর্যন্ত তাহসিফ তার সাথেই ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বীপের নাম উঠে আসার পর তাহসিফের ফেসবুক প্রোফাইল ঘেঁটে শেষমেশ সেই তরুণের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে মোবাইল ফোনে যোগাযোগের পর সেদিন রাতের ঘটনাপ্রবাহের বর্ণনা দেন তিনি।

দ্বীপ বলেন, আমার বাইক এবং উনার বাইক একই মডেলের। তো উনার বাইকটা অকেজো হয়ে পড়েছিল। যেহেতু আমার সেম মডেলের বাইক আছে এবং আমি আমার বাইক খুবই মেইনটেন্যান্স করে রাখি। আমি জানি যে কখন কী করতে হবে, ইঞ্জিন অয়েল কীভাবে কী চেঞ্জ করতে হবে। তো তাকে আমি ওর বাইকটা স্টার্ট নিতে সাহায্য করি এবং আমরা একসাথে উত্তরার একটা ওয়ার্কশপে যাই। ওইখানে গিয়ে তার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করে। আরও বেশ কিছু বিষয় ছিল সেগুলা কমপ্লিট করে আমরা আবার এপার্টমেন্ট প্রজেক্টে ফেরত আসি। 

তিনি আরও বলেন, সেখান থেকে একটা রেস্টুরেন্ট আছে রাজি কমপ্লেক্সে, ওখানে যাই। আমরা দুইজন মিলে ডিনার করি। আমি বের হয়ে আমার বাসার দিকে চলে আসি, উনি আরেক দিকে চলে যান। আমি স্পেসিফিকভাবে জানি না আসলে উনি কোন কাজে কোন দিকে চলে গিয়েছিলেন।

আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত একসাথে ছিলেন; এমন প্রশ্নের জবাবে দ্বীপ বলেন, আমার সাথে আসলে উনি অনেকক্ষণ ছিলেন। তবে বাইকের কাজে প্রায় এক-দেড় ঘণ্টার মতো ছিলাম।

তিনি আরও বলেন, তার সাথে আমার... মোস্ট প্রোবাবলি সময় খেয়াল নেই, তবে তার সাথে আমার দেখা রাত ৯টার দিকে। আর আমি যখন বাসার দিকে চলে আসি, তখন ১১:৩০টা থেকে ১২টার মতো বাজে। তিন ঘণ্টার মতো। তার মধ্যে দুই ঘণ্টাই আমরা ওয়ার্কশপে ছিলাম।

তাহসিফের সাথে নিজের সম্পর্কের বর্ণনা দিয়ে দ্বীপ বলেন, উনি আমার বয়সে সিনিয়র। আমার খুবই কাছের একজন বড় ভাই ছিলেন। এমনও হয়েছে, আমরা সপরিবারে তাদের বাসায় দাওয়াত খেতে গিয়েছি।
 

কমেন্ট বক্স
সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুসের টাকাসহ হাতেনাতে ধরা

সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুসের টাকাসহ হাতেনাতে ধরা