ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্ধ হয়ে পড়া পাটকল চালুর জন্য কাজ করছে সরকার: পাটমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার

সিন্ডিকেটের দখলে বাজার, কমছে না পণ্যের দাম

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ১০:৩৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১০:৩৭:৪৮ পূর্বাহ্ন
সিন্ডিকেটের দখলে বাজার, কমছে না পণ্যের দাম
বাজার নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের পরও দাম কমছে না। একটার পর একটা পণ্য সিন্ডিকেটের ফলে দাম বেড়েছে। যদিও বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পণ্যের শুল্ক প্রত্যাহার করেছে সরকার। এ ছাড়া ভোক্তা অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন জেলা পর্যায়ে গঠিত টাস্কফোর্স কমিটি বাজার মনিটর করছে। এর পরেও দাম বাড়ছে। শীতকাল চলে এলেও বাজারে এখনো নতুন আলু, গোল বেগুন, টম্যাটো, কাঁচামরিচ, ধনিয়া, উচ্ছে, গাজর, শিম কেজিপ্রতি ১০০ টাকার বেশিতে বিক্রি হচ্ছে।

গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বড় সাইজের কালো গোল বেগুন এখনো ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। শীতকালীন সবজি শিম ১০০ টাকা। দেশি টম্যাটো বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। আমদানি করা টম্যাটো ১৪০ থেকে ১৬০ টাকা। কাঁচামরিচ ১২০, করলা (বড় উচ্ছে) ১০০, ধনিয়া ১৪০ থেকে ১৬০ টাকা। নতুন আলু ১৪০ থেকে ১৫০ টাকা। ধনিয়া ১৬০ থেকে ১৮০ এবং গাজর ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেশি দামে সবজি কিনতে গিয়ে চরম বেকায়দায় পড়ছেন ক্রেতারা। অন্যান্য বছর নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীতকালীন সবজির দাম কমতে শুরু করে। এবার নভেম্বরের তিন সপ্তাহ পার হলেও সবজির দাম কমার কোনো লক্ষণ নেই, উল্টো বেড়েছে। এ ছাড়া আলুর দাম এখনো চড়া। খুচরা দোকানগুলোতে পুরনো আলু ৭০-৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবার আকারে ছোট সাইজের কিছু কমে বিক্রি হচ্ছে। পিঁয়াজের দাম কিছুটা কমেছে। বাজারে দেশি পিঁয়াজ মানভেদে সর্বনিম্ন ১১৫ টাকা থেকে সর্বোচ্চ ১৩০ টাকা এবং আমদানি করা পিঁয়াজ সর্বনিম্ন ৯০ থেকে সর্বোচ্চ ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির বাজারে ফুলকপি, পাতাকপি, টম্যাটো, গোল বেগুন, লম্বা বেগুন, করলা, পটোল, লাউ, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙা, কচুর লতি, ঢ্যাঁড়শসহ অন্যান্য সবজির প্রচুর সরবরাহ রয়েছে। এসবের মধ্যে ফুলকপি ও পাতাকপি আকারভেদে প্রতিটি ৫০-৭০ টাকা এবং লাউ প্রতিটি আকারভেদে ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পেঁপে ৪০ টাকা, চিচিঙ্গা ৬০-৭০, ঝিঙা ৬০-৭০, বরবটি ৭০-৮০, পটোল ৬০-৭০, মিষ্টিকুমড়া ৮০, লম্বা বেগুন ৭০, শসা ৭০ থেকে ৮০ এবং কচুর ছড়া ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া বাজারে গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ওজন অনুযায়ী ব্রয়লার মুরগি ১৮০-২০০ টাকা ও কক ২৯০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির প্রতি ডজন লাল ডিম ১৪০-১৫০ টাকা, সাদা ডিম ১৪০-১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্ধ হয়ে পড়া পাটকল চালুর জন্য কাজ করছে সরকার: পাটমন্ত্রী

বন্ধ হয়ে পড়া পাটকল চালুর জন্য কাজ করছে সরকার: পাটমন্ত্রী