সুইজারল্যান্ডের জেনেভা অঞ্চলের রাইন নদীতে এক নাগরিকের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই অঞ্চলের একটি আশ্রয়কেন্দ্রে বসবাসকারী এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তি নিহতের রুমমেট ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটররা।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি বুরুন্ডির নাগরিক। শনিবার তার পরিচিত ব্যক্তিরা তাকে নিখোঁজ বলে থানায় অভিযোগ করেন। পরদিন রাইন নদীর কাছে একটি ব্যাগে মানুষের একটি পা দেখতে পান তারা। পরে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে আরও কয়েকটি ব্যাগে লাশের বিভিন্ন অংশ খুঁজে পায়।
প্রতিবেদনে বলা হয়েছে, লাশ পাওয়ার পর আশ্রয়কেন্দ্রে তল্লাশি চালায় পুলিশ। তদন্তে পাওয়া আলামত অনুযায়ী ৪৩ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে ঘিরে সন্দেহ জোরালো হয় তাদের। তিনি নিহত ব্যক্তির রুমমেট ছিলেন। পরে তাকে গ্রেফতার করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তদন্ত চলাকালে সন্দেহভাজন ব্যক্তির মধ্যে মানসিক অসুস্থতার লক্ষণ দেখা গেছে।
সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলীয় আরগাউ ক্যান্টনের সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, দেহটি টুকরো টুকরো করে কেটে রাইন নদীতে ও তীরের কাছে আবর্জনার ব্যাগে ফেলে দেওয়া হয়েছিল।
আর্গাউ ক্যান্টন পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগীর রুমমেটকে মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, হত্যাকাণ্ডটি রাজনৈতিক বা ধর্মীয় কারণে ঘটেছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত চলাকালে সন্দেহভাজন ব্যক্তির মধ্যে মানসিক সমস্যার লক্ষণ দেখা গেছে।
Mytv Online