ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহসিফের সাথে থাকা সেই তরুণী গ্রেফতার বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিলো সৌদি আরব: ধর্মমন্ত্রী মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন পুলিশের ৭ কর্মকর্তা চাকরিচ্যুত, একজন বাধ্যতামূলক অবসরে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ তাহসিফ হত্যা মামলায় গ্রেফতার দীপ ৪ দিনের রিমান্ডে সাজেকে পিসিজেএসএস-ইউপিডিএফের গোলাগুলি এইচএসসির পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দীপকে গ্রেফতার ১-২ বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পরীক্ষার সুযোগ: মাহদী আমিন এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ তাহসিফের জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইট বিলম্ব ঢাকার পথে প্রধানমন্ত্রী জুনিয়রের ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে যান ছেলে: তাহসিফের বাবা মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড

সুইজারল্যান্ডে রুমমেটের লাশ উদ্ধারের ঘটনায় বাংলাদেশি গ্রেফতার

  • আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০১:৪৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০১:৪৪:৪৭ অপরাহ্ন
সুইজারল্যান্ডে রুমমেটের লাশ উদ্ধারের ঘটনায় বাংলাদেশি গ্রেফতার
সুইজারল্যান্ডের জেনেভা অঞ্চলের রাইন নদীতে এক নাগরিকের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই অঞ্চলের একটি আশ্রয়কেন্দ্রে বসবাসকারী এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তি নিহতের রুমমেট ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটররা।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি বুরুন্ডির নাগরিক। শনিবার তার পরিচিত ব্যক্তিরা তাকে নিখোঁজ বলে থানায় অভিযোগ করেন। পরদিন রাইন নদীর কাছে একটি ব্যাগে মানুষের একটি পা দেখতে পান তারা। পরে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে আরও কয়েকটি ব্যাগে লাশের বিভিন্ন অংশ খুঁজে পায়।

প্রতিবেদনে বলা হয়েছে, লাশ পাওয়ার পর আশ্রয়কেন্দ্রে তল্লাশি চালায় পুলিশ। তদন্তে পাওয়া আলামত অনুযায়ী ৪৩ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে ঘিরে সন্দেহ জোরালো হয় তাদের। তিনি নিহত ব্যক্তির রুমমেট ছিলেন। পরে তাকে গ্রেফতার করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তদন্ত চলাকালে সন্দেহভাজন ব্যক্তির মধ্যে মানসিক অসুস্থতার লক্ষণ দেখা গেছে।

সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলীয় আরগাউ ক্যান্টনের সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, দেহটি টুকরো টুকরো করে কেটে রাইন নদীতে ও তীরের কাছে আবর্জনার ব্যাগে ফেলে দেওয়া হয়েছিল।

আর্গাউ ক্যান্টন পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগীর রুমমেটকে মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, হত্যাকাণ্ডটি রাজনৈতিক বা ধর্মীয় কারণে ঘটেছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত চলাকালে সন্দেহভাজন ব্যক্তির মধ্যে মানসিক সমস্যার লক্ষণ দেখা গেছে।

কমেন্ট বক্স
তাহসিফের সাথে থাকা সেই তরুণী গ্রেফতার

তাহসিফের সাথে থাকা সেই তরুণী গ্রেফতার