ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসির পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দীপকে গ্রেফতার ১-২ বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পরীক্ষার সুযোগ: মাহদী আমিন এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ তাহসিফের জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইট বিলম্ব ঢাকার পথে প্রধানমন্ত্রী জুনিয়রের ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে যান ছেলে: তাহসিফের বাবা মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে অসতর্কভাবে শব্দচয়ন করেছেন আইজিপি: স্বরাষ্ট্রমন্ত্রী  উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে: প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮

রান্না করতে জানেন এমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

  • আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০২:১৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০২:১৩:২২ অপরাহ্ন
রান্না করতে জানেন এমন জীবনসঙ্গী চান সাই পল্লবী
মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ: পর্ব ১’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী সাই পল্লবী। এরই অংশ হিসেবে সম্প্রতি জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-তে অতিথি হিসেবে হাজির হন তিনি। অনুষ্ঠানে সঞ্চালক অমিতাভ বচ্চনের এক প্রশ্নের জবাবে জীবনসঙ্গী সম্পর্কে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন অভিনেত্রী।

অমিতাভ জানতে চান, জীবনসঙ্গী হিসেবে একজন পুরুষের মধ্যে কী ধরনের গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন সাই। উত্তরে অভিনেত্রী জানান, তার ভবিষ্যৎ সঙ্গীকে অবশ্যই ভালো মানুষ হতে হবে। 

পাশাপাশি আত্মকেন্দ্রিক না হয়ে আত্মসমালোচনার মানসিকতা থাকতে হবে। নিজের কাজ ও আচরণ পর্যালোচনা করার পাশাপাশি জীবনের অবস্থান সম্পর্কেও তার স্পষ্ট উপলব্ধি থাকা জরুরি।

সাইয়ের ভাষ্য, জীবনসঙ্গী ভুল করতেই পারেন। তবে নিজের ভুল বুঝতে পারা এবং তা সংশোধনের সাহস থাকা প্রয়োজন। কোনো ভুলের দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা থাকা উচিত নয়।

জীবনসঙ্গীর গুণাবলি নিয়ে আলোচনার একপর্যায়ে মজার একটি শর্তও যোগ করেন অভিনেত্রী। হেসে তিনি বলেন, আমার হবু সঙ্গী ভালো রান্না করতে জানলে সেটি হবে বাড়তি যোগ্যতা। অর্থাৎ ভালো মানুষ হওয়ার পাশাপাশি রান্নায় দক্ষতাকেও জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ইতিবাচক গুণ হিসেবে দেখেন সাই পল্লবী।
 

কমেন্ট বক্স
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি