ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ১১:০৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১১:০৩:০৪ পূর্বাহ্ন
মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ
কক্সবাজার শহরের বিজেপি ক্যাম্প পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদক সেবনের টাকা না দেয়ায় ছেলের হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন আনোয়ারা বেগম (৫৩) নামের এক নারী। তিনি ওই এলাকার নিয়াজ আহমদের স্ত্রী।মাকে খুন করার পর থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ। শনিবার ভোর রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। 
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

পারিবারিক সূত্রে জানা যায়, হোসেন মোহাম্মদ আবিদ মাদক সেবনে আসক্ত। মাদকের টাকার জন্য প্রায় পিতা-মাতাকে চাপ সৃষ্টি করতে এবং নানাভাবে নির্যাতন করতেন। এরই অংশ হিসেবে শনিবার রাতে মায়ের সাথে তার বাক-বিতণ্ডা হয়। এর জের ধরে ভোররাতে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় শুধু মা ও ছেলে ছিলেন বাসায়।চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় অবস্থান করছিলেন গৃহকর্তা নিয়াজ আহমেদ।  

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, মাকে হত্যা করে দরজায় তালা দিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে ঘাতক ছেলে। পরে তার স্বীকারোক্তি মতে তাদের বাসায় গিয়ে পুলিশ দেখতে পায় গুরুতর জখম অবস্থায় খাটে পড়েছিল ওই নারীর মরদেহ। তার শরীরে একাধিক দায়ের কোপ রয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা