ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে আবারও শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ তাহসিফের সাথে থাকা সেই তরুণী গ্রেফতার বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিলো সৌদি আরব: ধর্মমন্ত্রী মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন পুলিশের ৭ কর্মকর্তা চাকরিচ্যুত, একজন বাধ্যতামূলক অবসরে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ তাহসিফ হত্যা মামলায় গ্রেফতার দীপ ৪ দিনের রিমান্ডে সাজেকে পিসিজেএসএস-ইউপিডিএফের গোলাগুলি এইচএসসির পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দীপকে গ্রেফতার ১-২ বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পরীক্ষার সুযোগ: মাহদী আমিন এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা, নিহত ৫

  • আপলোড সময় : ০২-১১-২০২৬ ১২:৪৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৬ ১২:৪৯:১১ অপরাহ্ন
মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা, নিহত ৫
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (১ নভেম্বর) পুলিশ জানায়, শনিবার ননি জেলায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিদের সাথে গোলাগুলিতে কুকি সম্প্রদায়ের তিনজন নিহত হন।

এ ছাড়া গত সপ্তাহের মাঝামাঝি নিখোঁজ হওয়া কুকি সম্প্রদায়ের আরও দুই ব্যক্তির মরদেহ রবিবার সকালে কাংপোকপি জেলা থেকে উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কুকি সম্প্রদায়ের একটি সংগঠন এসব ঘটনার জন্য নাগা সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। তাদের দাবি, নিজেদের মাতৃভূমিতে বিনা উসকানিতে হামলা চালানো হয়েছে।

কুকি সশস্ত্র গোষ্ঠী ও ভারতের সরকারের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বাতিলের দাবিতে মণিপুরের রাজধানী ইম্ফলসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলার মধ্যেই এসব হত্যাকাণ্ড ঘটল।

মণিপুরে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে ভূমি ও নিজস্ব আবাসভূমির দাবি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক নাগা ব্যক্তির ওপর কুকি সম্প্রদায়ের কয়েকজনের হামলার অভিযোগ ওঠার পর দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়।

এরপর মে মাসে তিন কুকি যাজক হত্যার শিকার হন। এ ঘটনার জন্য নাগা সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করা হয়। পরে দুই পক্ষের মধ্যে অপহরণ ও পাল্টাপাল্টি হত্যার ঘটনা ঘটে।

মণিপুরে কুকি সম্প্রদায়ের সাথে মেইতেই সম্প্রদায়েরও দীর্ঘদিনের সংঘাত রয়েছে। ২০২৩ সালের মে মাসে অর্থনৈতিক সুবিধা ও চাকরির কোটা নিয়ে বিরোধ থেকে এই সংঘাত শুরু হয়। কুকি ও নাগাদের মধ্যে নতুন করে সহিংসতা রাজ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

কমেন্ট বক্স
মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা, নিহত ৫

মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা, নিহত ৫