ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের হামলা-সংঘর্ষের ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে আবারও শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ তাহসিফের সাথে থাকা সেই তরুণী গ্রেফতার বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিলো সৌদি আরব: ধর্মমন্ত্রী মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন পুলিশের ৭ কর্মকর্তা চাকরিচ্যুত, একজন বাধ্যতামূলক অবসরে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ তাহসিফ হত্যা মামলায় গ্রেফতার দীপ ৪ দিনের রিমান্ডে সাজেকে পিসিজেএসএস-ইউপিডিএফের গোলাগুলি

মিয়ানমারে চার শহরে ব্যাপক বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১৫

  • আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৭:৩৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৭:৩৮:২১ অপরাহ্ন
মিয়ানমারে চার শহরে ব্যাপক বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১৫
মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় এক শিশুসহ অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩২ জন। রাখাইন ও কারেন্নি প্রদেশের চারটি শহরে আবাসিক এলাকা ও একটি মাতৃসদন লক্ষ্য করে চালানো এসব হামলায় নিহতদের মধ্যে ১২ জনই রাখাইন প্রদেশের বাসিন্দা।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, সোমবার (২ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে স্বাধীন সংবাদমাধ্যম ইরাবতী। 

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাখাইন ও কারেন্নি রাজ্যের চারটি শহরে বিমান হামলা চালায় মিয়ানমারের সামরিক বাহিনী।

হামলার শিকার হয় কিয়াউকতাও, ম্রাউক-ইউ, পাউকতাও ও কিয়াউকফিউ শহরের আবাসিক এলাকা এবং একটি মাতৃসদন। এসব হামলায় রাখাইন প্রদেশে ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩২ জন।

এর আগের দিন শনিবার কারেন্নি প্রদেশের পূর্বাঞ্চলীয় লইকাও শহরের একটি স্কুলে বিমান হামলা চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। ছুটির দিনে সেখানে শিশুদের জন্য পুষ্টিবিষয়ক একটি কর্মসূচি চলছিল। ওই সময় হামলায় তিন শিশু নিহত হয়। আহত হয় আরও আটজন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক বাহিনী নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে সংঘাত আরও তীব্র হয়ে ওঠে।

এরপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে লড়াই করছে একাধিক জাতিগত সশস্ত্র বিরোধী গোষ্ঠী।

এছাড়া রাখাইন প্রদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গার বসবাস। প্রধানত মুসলিম এই সংখ্যালঘু জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে মিয়ানমারের সামরিক বাহিনীসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিপীড়নের শিকার হয়ে আসছে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ থেকে বছরের পর বছর ধরে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কয়েক লাখ রোহিঙ্গা।

কমেন্ট বক্স
এবার ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম

এবার ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম