ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ ফ্যাসিস্ট আমলে চালু হয়েছে সব অবৈধ ক্লিনিক: স্বাস্থ্যমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: প্রধানমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ এবার ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের হামলা-সংঘর্ষের ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে আবারও শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ তাহসিফের সাথে থাকা সেই তরুণী গ্রেফতার বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিলো সৌদি আরব: ধর্মমন্ত্রী মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন পুলিশের ৭ কর্মকর্তা চাকরিচ্যুত, একজন বাধ্যতামূলক অবসরে

মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ

  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ১২:৪২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ১২:৪২:৩৭ অপরাহ্ন
মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ
রাজধানীর মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামার আহ্বান জানিয়ে মাইকিং করছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অলিগলিতে ঘুরে ঘুরে মাইকিং করতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

এদিকে আন্দোলনকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন স্থানে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। কোথাও কোথাও শ্রমিকদের পুলিশের ওপর হামলা ও মারধর করতেও দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পুলিশ সদস্যরা বিভিন্ন অলিগলিতে টহল দিচ্ছেন। মাইকিং করে আন্দোলনকারীদের সড়কে অবস্থান না নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। একই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

মাইকিংয়ের পাশাপাশি আন্দোলন থামাতে পুলিশকে টিয়ারশেল সাউন্ড ও গ্রেনেড নিক্ষেপ করতে দেখা গেছে।

সংঘর্ষের কারণে মিরপুরের বিভিন্ন সড়কে উত্তেজনা বিরাজ করছে। শ্রমিকদের আন্দোলন ও পুলিশের অবস্থান ঘিরে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে এখন পর্যন্ত কয়জনকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ