ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ ফ্যাসিস্ট আমলে চালু হয়েছে সব অবৈধ ক্লিনিক: স্বাস্থ্যমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: প্রধানমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ এবার ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের হামলা-সংঘর্ষের ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে আবারও শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ তাহসিফের সাথে থাকা সেই তরুণী গ্রেফতার বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিলো সৌদি আরব: ধর্মমন্ত্রী মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন

তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে

  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৩:৫৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৩:৫৫:২৯ অপরাহ্ন
তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে
তাহসিফ হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, দীপকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। 

আবেদনে তিনি উল্লেখ করেন, প্রথম দফার রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে আসামি অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন। এ কারণে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এর আগে, এই মামলায় গ্রেফতারের পর গত শনিবার দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়। একই মামলায় গ্রেফতার দীপের সাথে নেস্ট বারে দেখা যাওয়া দিশা নামের তরুণীও চার দিনের রিমান্ডে রয়েছেন। গত রবিবার তার রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় গত শুক্রবার রাতে হত্যা মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম।


 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে

তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে