ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একযোগে ৪ জেলায় নতুন পুলিশ সুপার নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতের তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ ফ্যাসিস্ট আমলে চালু হয়েছে সব অবৈধ ক্লিনিক: স্বাস্থ্যমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: প্রধানমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ এবার ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের হামলা-সংঘর্ষের ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে আবারও শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ তাহসিফের সাথে থাকা সেই তরুণী গ্রেফতার

একযোগে ৪ জেলায় নতুন পুলিশ সুপার

  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৭:৪৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৭:৪৫:৫৬ অপরাহ্ন
একযোগে ৪ জেলায় নতুন পুলিশ সুপার
দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন ও বদলি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপারদের তালিকা:

নীলফামারী জেলা: মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. মেনহাজুল আলম, পিপিএম-সেবা-কে নীলফামারী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা: এর আগে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজার আগের আদেশ বাতিলপূর্বক মুন্সীগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

জামালপুর জেলা: বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত ই খুদা, পিপিএম-সেবা-কে জামালপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বরগুনা জেলা: পুলিশ সদর দপ্তরের এসআরবির পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতীকে বরগুনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিআইডি ও অন্যান্য পদায়ন: নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং জামালপুরের পুলিশ সুপার মোহা. ফারহানা ইয়াসমিনকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়াও গত ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপনে নেত্রকোনার বিশেষ পুলিশ সুপার, সিআইডি হিসেবে মো. তরিকুল ইসলামের বদলির আদেশটি বাতিল করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
একযোগে ৪ জেলায় নতুন পুলিশ সুপার

একযোগে ৪ জেলায় নতুন পুলিশ সুপার