ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

‘বিষ’ নিয়ে করুণ স্ট্যাটাস জয়া আহসানের

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ১১:৫৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১১:৫৯:৫১ পূর্বাহ্ন
‘বিষ’ নিয়ে করুণ স্ট্যাটাস জয়া আহসানের
সকালে ঘুম থেকে উঠে ভক্তদের হৃদয়ে বিষাদের ছায়া ফেললেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি জানালেন, জাপান গার্ডেন সিটির বিল্ডিং কমিটির সদস্যরা ছয়টি কুকুর ও একটি বিড়ালকে বিষ প্রয়োগে হত্যা করেছে।

শনিবার (২৩ নভেম্বর) সকালে জয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি হৃদয়বিদারক পোস্ট দেন। সেই পোস্টে একটি মৃত কুকুরের করুণ ছবি আপলোড করে তিনি লেখেন, "বিষ খাওয়াতে হলে বন্ধু রূপেই আসতে হয়। মানুষই পারে এই রূপ ধারণ করতে! আমার রূপ একটাই, ক্ষুধার্ত তবু বন্ধু।"

ছবির ক্যাপশনে কুকুরগুলোর মৃত্যুর কারণ ব্যাখ্যা করে জয়া লিখেছেন, "ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ!"

এরপর তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে এই প্রাণীগুলোকে হত্যা করতে চেয়েছিল বিল্ডিং কমিটির সদস্যরা। তবে স্থানীয় প্রাণিপ্রেমী ও বিভিন্ন প্রাণিকল্যাণ সংস্থার প্রতিবাদে এতদিন তা সম্ভব হয়নি। কিন্তু এবার তারা পরিকল্পনা বাস্তবায়ন করেছে।

জয়ার এমন পোস্ট নেটিজেনদের ভীষণভাবে ব্যথিত করেছে। অনেকেই মন্তব্য করে মানুষের নিষ্ঠুরতার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লেখেন, "হায়রে মানুষ! সৃষ্টির সেরা!" আরেকজন মন্তব্য করেন, "বিচার হবে না জানি, তবে তীব্র প্রতিবাদ হোক। আল্লাহ বিচার করবেই।"

প্রসঙ্গত, জয়া আহসান ব্যক্তিজীবনে প্রাণীদের প্রতি ভালোবাসার জন্য পরিচিত। তার বাড়িতে তিনি বেশ কয়েকটি কুকুর লালনপালন করেন। প্রাণী কল্যাণে তার অবদানের জন্য তিনি পেয়েছেন ‘দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার’ সংগঠনের বিশেষ সম্মাননা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন