ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: প্রতিমন্ত্রী শাহে আলম ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চার সিদ্ধান্ত স্থগিত পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ডিসেম্বর থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর, পাবেন জানুয়ারিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ টিয়ারশেল ও ইট-পাটকেলে রণক্ষেত্র নারায়ণগঞ্জ রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা একযোগে ৪ জেলায় নতুন পুলিশ সুপার নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতের

‘পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেফতার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৪:১৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৪:১৯:২৪ অপরাহ্ন
‘পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেফতার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী
আদালতের পরোয়ানা ছাড়া কোনো সাংবাদিককে যেন গ্রেফতার করা না হয়, সেই বিধান সাইবার সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সব অংশীজনের সাথে আলোচনা শেষ হলে চলতি বছরের মধ্যেই সাইবার সুরক্ষা আইন করা হতে পারে। তবে এটি একটি স্পর্শকাতর আইন হওয়ায় সরকার বিষয়টি নিয়ে কোনো তাড়াহুড়া করতে চায় না।

বুধবার ডিবিসি নিউজের সাংবাদিকদের গ্রেফতারের খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্য প্রতিমন্ত্রী তা অস্বীকার করেন। 

তিনি বলেন, ডিবিসির সাংবাদিকদের গ্রেফতার করা হয়েছে- এ তথ্য ঠিক নয়। তাদের মূলত সাময়িকভাবে হেফাজতে নেওয়া হয়েছিলো এবং পরে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের সুরক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানকে রক্ষা করার বিষয়ও এখানে জড়িত ছিল। হয়তো সেই কারণেই তাদের কিছুক্ষণের জন্য সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিলো। তাছাড়া আইনের ঊর্ধ্বে তো কেউ নন।

চলমান তৈরি পোশাক খাতের শ্রমিক আন্দোলন প্রসঙ্গে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, বর্তমানে গার্মেন্টস খাতে যে আন্দোলন চলছে, তা মূলত রাজনৈতিকভাবে ফ্রেম করা একটি বিষয়।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেফতার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী

‘পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেফতার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী