ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

এক ইলিশ ৬ হাজার টাকা !

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ১২:২১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১২:৪৪:০১ অপরাহ্ন
এক ইলিশ ৬ হাজার টাকা !
পটুয়াখালীর কুয়াকাটায় এক‌টি ই‌লিশ মাছ বিক্রি হয়েছে ছয় হাজার টাকায়। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে স্থানীয় এক জেলে মাছ ধরতে গেলে তার জালে সেটি ধরা পরে। পরিমাপ করে দেখা যায় মাছটির ওজন ২ কেজি ২০০ গ্রাম। প‌রে কুয়াকাটা মাছ বাজারে বিক্রির জন্য মাছটি নিয়ে আসা হয়। 
স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বেশ ভালো দামে মাছটি বিক্রি হয়েছে। আড়াই হাজার টাকা কেজি দরে ৫ হাজার টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি অনলাইনের মাধ্যমে ৬ হাজার টাকায় সেটি আবার বিক্রি করেন। এসময় মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করে।

আড়ৎ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, এত বড় মাছ বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে প্রতি মণ ১ লাখ টাকা দরে বিক্রি হয় মাছটি।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাম্প্রতিক সময়ে কিছু কিছু যায়গা থেকে এমন সুখবর আসে। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে বড় মাছ বেশি ধরা পড়বে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ

হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ