ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা: বিআরটিএ বাড়ল গ্রাম পুলিশের বেতন-ভাতা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান  জামালপুরে ট্রাকচাপায় নিহত ৩ ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোনালদো শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: প্রতিমন্ত্রী শাহে আলম ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী

১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১২:৩৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১২:৩৫:৪৪ অপরাহ্ন
১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে লাইসেন্স প্রদানসহ ১২ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
 
সোমবার (৯ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী চাকরিজীবী ও শিক্ষার্থীরা।

সকাল থেকে মোহাম্মদপুর, শ্যামলী, রিং রোড ও বেড়িবাঁধসহ বিভিন্ন এলাকায় ঘুরে খুব কমসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। অনেক জায়গায় সমাবেশগামী চালকেরা দলবদ্ধ হয়ে অন্যান্য চালকদের গাড়ি চালাতে বাধা দিচ্ছেন। বিশেষ করে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কে চলাচলকারী অটোরিকশাগুলো থামিয়ে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে দেওয়া এবং গাড়ির তার ছিঁড়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত বাহন না পেয়ে অনেককে পায়ে হেঁটে বা বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হতে দেখা যায়।

জানা গেছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সহযোগী সংগঠন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন তাদের ১২ দফা দাবি আদায়ে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই শ্রমিক সমাবেশের আয়োজন করে।

কর্মসূচি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিলি করা লিফলেটে ‘রাস্তা আছে যেখানে অটোরিকশা চলবে সেখানে’ স্লোগান তুলে ধরা হয়েছে। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে- বিআরটিএর মাধ্যমে দ্রুত ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের লাইসেন্স দেওয়া, চালকদের ড্রাইভিং লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট নিশ্চিত করা, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধিত মিটারের সংযোগ বিচ্ছিন্ন না করা এবং রেকার ও ডাম্পিংয়ের নামে পুলিশি হয়রানি বন্ধ করা।

সংগঠনটির নেতৃবৃন্দ জানিয়েছেন, জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে তাদের দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা

১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা